সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
প্রচ্ছদ / রাজনীতি
রাজনীতি

বিএনপিকে সমর্থনে বাউফলে হাবিবুর রহমানের যৌথ সংবাদ সম্মেলন

বিএনপিকে সমর্থনে বাউফলে হাবিবুর রহমানের যৌথ সংবাদ সম্মেলন

বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মো. সহিদুল আলম তালুকদারের সমর্থনে গণঅধিকার পরিষদের প্রার্থী মো. হাবিবুর রহমান একাত্মতা প্রকাশ করায় পটুয়াখালীর বাউফলে একটি যৌথ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে বাউফল উপজেলা ও পৌরসভা বিএনপির দলীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন,দেশে গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটাধিকার প্রতিষ্ঠা এবং জনগণের সরকার গঠনের লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

তারা আরও বলেন, গণঅধিকার পরিষদের প্রার্থী মো. হাবিবুর রহমানের একাত্মতা প্রকাশের মাধ্যমে বাউফলে গণতান্ত্রিক আন্দোলন আরও শক্তিশালী হবে। একইসঙ্গে আসন্ন নির্বাচনে ধানের শীষের পক্ষে জনগণের সমর্থন আরও বৃদ্ধি পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন নেতারা।

এ সময় বিএনপি ও গণঅধিকার পরিষদের অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর