সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
প্রচ্ছদ / জাতীয়
জাতীয়

খালেদা জিয়ার জানাজায় যোগ দিতে ঢাকায় শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী

খালেদা জিয়ার জানাজায় যোগ দিতে ঢাকায় শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রাষ্ট্রীয় জানাজায় যোগ দিতে শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী ভিজিতা হেরাথ আজ দুপুরে ঢাকা এসে পৌঁছেছেন। 


শ্রীলঙ্কা সরকারের প্রতিনিধি হিসেবে তিনি এই শেষ শ্রদ্ধায় যোগ দিতে এলেন।


হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের মুখপাত্র ফ্লাইট লেফটেন্যান্ট মাসুদ বাসসকে জানান, শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীকে বহনকারী বিমানটি দুপুর ১টার দিকে বিমানবন্দরে অবতরণ করে।


ঢাকাস্থ শ্রীলঙ্কান হাইকমিশনের মুখপাত্র জানান, বিমানবন্দরে পররাষ্ট্রমন্ত্রীকে বাংলাদেশে নিযুক্ত শ্রীলঙ্কার হাইকমিশনার এবং বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা স্বাগত জানান।


বিমানবন্দর থেকে সরাসরি জানাজায় অংশ নিতে মানিক মিয়া এভিনিউয়ের উদ্দেশে রওনা হন শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী। আজ দুপুর ২টায় সেখানে বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে।


দেশি-বিদেশি বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীও এই জানাজায় উপস্থিত থেকে বেগম খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করবেন।

সম্পর্কিত খবর