সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
প্রচ্ছদ / সারাদেশ
সারাদেশ

রাজশাহীতে আইনশৃঙ্খলা সভায় এসআই রনির বিরুদ্ধে গুরুতর অভিযোগ

রাজশাহীতে আইনশৃঙ্খলা সভায় এসআই রনির বিরুদ্ধে গুরুতর অভিযোগ

রাজশাহীতে অর্থের বিনিময়ে চার্জশিট না দেওয়ার অভিযোগ উঠেছে বোয়ালিয়া মডেল থানার এসআই রনির বিরুদ্ধে। রোববার (১৪ ডিসেম্বর) রাজশাহী জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় এ অভিযোগ উত্থাপন করেন রাজশাহী প্রেসক্লাবের সভাপতি ও ভাষা সৈনিক পরিবারের সদস্য সাইদুর রহমান।


সভায় সাইদুর রহমান বলেন, ২০১৯ সালের ২৩ অক্টোবর ডিবির তৎকালীন এসআই মাহবুব হাসান নগরীর গোরহাঙ্গা এলাকায় এক নিরীহ পরিবারের বাসায় দরজা ভেঙে প্রবেশ করে মাদক দিয়ে ফাঁসিয়ে একজনকে গ্রেফতার করেন। ভুক্তভোগী এক বছর কারাভোগের পর হাইকোর্ট থেকে জামিন পান। পরবর্তীতে ২০২৪ সালের ২২ আগস্ট ভুক্তভোগীর বাবা এ ঘটনায় মামলা দায়ের করেন। তবে মামলা দায়েরের প্রায় দেড় বছর পেরিয়ে গেলেও কোনো অগ্রগতি হয়নি। মামলার দুইজন আয়ুও পরিবর্তন হয়ে গেছে।


তিনি আরও অভিযোগ করেন, মামলার অন্য আসামিরা কনস্টেবল হলেও বর্তমানে তারা কোটি কোটি টাকার মালিক। টাকা-পয়সার বিনিময়ে তারা পার পেয়ে যাচ্ছে। এসব অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি না হলে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আরও বাড়বে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।


প্রেসক্লাব সভাপতি বলেন, মামলার তদন্ত কর্মকর্তা এসআই রনি চার্জশিট দেওয়ার কথা বললে আসামিদের বাড়িতে জান। বাড়িতে গিয়ে দেখেন, আসামিরা বিপুল অর্থসম্পদের মালিক। এরপর তাদের কাছ থেকে অর্থ আদায় করে মামলাটি ঐভাবেই রেখে দিচ্ছে। তিনি প্রশ্ন তোলেন, একজন ভুক্তভোগীর মামলা দায়েরের দুই বছর পরও যদি চার্জশিট না হয়, তাহলে মামলা দায়েরেরই বা প্রয়োজন কী?


এ সময় তিনি শহীদ বুদ্ধিজীবীদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। পাশাপাশি রাজশাহীর আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতিতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার, জেলা প্রশাসকসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।

সম্পর্কিত খবর