সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
প্রচ্ছদ / আইন আদালত
আইন আদালত

প্রকাশ্যে যশোরে যুবককে ছুরিকাঘাতে হ-ত্যা

প্রকাশ্যে যশোরে যুবককে ছুরিকাঘাতে হ-ত্যা

যশোর সদর উপজেলার নওয়াপাড়ার পাগলাদাহ গ্রামে ছুরিকাঘাতে শহিদ (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে এই ঘটনা ঘটে।


নিহত শহিদ নওয়াপাড়ার পাগলাদাহ গ্রামের বাসিন্দা। তিনি বছিরের ছেলে।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে পাগলাদাহ এলাকায় শহিদের বাড়ির সামনে রহমানের দোকানের মোড় নামক স্থানে পূর্ব শত্রুতাকে কেন্দ্র করে একই গ্রামের কয়েকজন যুবকের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তাকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করা হয়। পরে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।


আহত অবস্থায় শহিদের বাবা তাকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।


নিহতের স্বজনেরা জানান, একই গ্রামের পিয়াস (২৪), আলিফ (১৮), ইরান (২৪) ও রিয়াজ (২৫) এ ঘটনার সঙ্গে জড়িত বলে সন্দেহ করা হচ্ছে। ঘটনার পর থেকে তারা পলাতক রয়েছে। কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ ফারুক আহম্মেদ জানান, ঘটনার তদন্ত চলছে, পুলিশ ঘটনাস্থলে রয়েছে।

সম্পর্কিত খবর