সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
প্রচ্ছদ / সারাদেশ
সারাদেশ

সিংড়ায় ট্রাফিক সেবা সপ্তাহ উপলক্ষে র‍্যালি

সিংড়ায় ট্রাফিক সেবা সপ্তাহ উপলক্ষে র‍্যালি

নাটোরের সিংড়ায় ট্রাফিক সেবা সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে সচেতনামূলক একটি র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। র‍্যালীতে শ্রমিক, গণমাধ্যমকর্মী ও বিভিন্ন পেশার মানুষ অংশগ্রহণ করেন। 

জেলা পুলিশের উদ্যোগে মঙ্গলবার (২৫ নভেম্বর) এ কর্মসূচির আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন নাটোরের পুলিশ সুপার তারিকুল ইসলাম। তিনি উপস্থিত জনসাধারণের উদ্দেশ্য বলেন, ট্রাফিক আইন মেনে চলা প্রতিটা নাগরিকের নৈতিক দায়িত্ব ও কর্তব্য, কারণ ট্রাফিক আইন না জানলে সড়ক দুর্ঘটনা মত মারাত্মক দুর্ঘটনা ঘটে যায়, যা মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। অকাল মৃত্যু রোধে গণসচেনতা সৃষ্টির লক্ষ্যেই মূলত প্রতি বছর ট্রাফিক সপ্তাহ উদযাপন হয়ে থাকে। 


এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (সিংড়া সার্কেল) নূর মোহাম্মদ আলী, সিংড়া থানার অফিসার ইনচার্জ মমিনুজ্জামান, পুলিশ পরিদর্শক ( নাটোর শহর ও যানবাহন) রেজাউল করিম, সিংড়া ট্রাফিকের পুলিশ সার্জেন্ট রতন আহমেদ।

সম্পর্কিত খবর