সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
প্রচ্ছদ / রাজনীতি
রাজনীতি

নরসিংদী কোর্ট প্রাঙ্গণে ছাত্রদল নেতার ওপর হামলা

নরসিংদী কোর্ট প্রাঙ্গণে ছাত্রদল নেতার ওপর হামলা

নরসিংদীতে কোর্ট প্রাঙ্গণে হাজিরা দিতে গিয়ে হামলার শিকার হয়েছেন সিয়াম হোসেন (২৮) নামের এক ছাত্রদল নেতা।  বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুর ১২টার দিকে আদালত ভবনের নিচতলার সিডিআর কক্ষের সামনে এ হামলার ঘটনা ঘটে।  আহত সিয়াম পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এবং একই এলাকার এমরান মিয়ার ছেলে। তাকে নরসিংদী জেলা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।


আহতের পরিবার সূত্র জানায়, গত বছরের ডিসেম্বরে ঘোড়াশালের পাইকসা এলাকার একটি ছিনতাই মামলায় বৃহস্পতিবার হাজিরা দিতে আদালতে যান এমরান। হাজিরা দিয়ে বের হয়ে যাওয়ার সময় আদালত ভবনের সিডিআর কক্ষের সামনে গেলেই অজ্ঞাতপরিচয় সন্ত্রাসীরা তাকে লোহার পাইপ দিয়ে এলোপাতাড়ি পেটায়। এ সময় আশপাশের লোকজন এগিয়ে এলে পালিয়ে যায় সন্ত্রাসীরা। তাকে উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে। তার মাথায় চারটি সেলাই ছাড়াও পুরো শরীরে বেশ কয়েকটি আঘাতের চিহ্ন রয়েছে।

নরসিংদী আদালত পুলিশের পরিদর্শক সাইরুল ইসলাম বলেন, প্রতিপক্ষ জজকোর্টের তিন নম্বর গেইট এলাকায় সিয়ামের ওপর অতর্কিতে হামলা চালায়। হামলাকারীরা তাকে পিটিয়ে আহত করে। পরে কোর্ট পুলিশের সহায়তায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নরসিংদী জেলা হাসপাতালে পাঠানো হয়।

সম্পর্কিত খবর