সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
প্রচ্ছদ / সারাদেশ
সারাদেশ

লালমনিরহাটে জমির ড্রেন খুঁড়তে গিয়ে মিলল পরিত্যক্ত গ্রেনেড

লালমনিরহাটে জমির ড্রেন খুঁড়তে গিয়ে মিলল পরিত্যক্ত গ্রেনেড

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় জমির ড্রেন খুঁড়তে গিয়ে মাটির নিচ থেকে পরিত্যক্ত অবস্থায় একটি গ্রেনেড উদ্ধার হয়েছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে উপজেলার কমলাবাড়ী ইউনিয়নের বড় কমলাবাড়ী পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, এলাকার কৃষক আব্দুল আজিজ (৭০) নিজের জমিতে সেচের পানি নামানোর জন্য ড্রেন খুঁড়ছিলেন। খননকাজের একপর্যায়ে তিনি মাটির নিচে গোলাকার ধাতব বস্তু দেখতে পান। কাছে গিয়ে সন্দেহ হলে সেটি তুলেই বাড়িতে নিয়ে আসেন। পরে খবর ছড়িয়ে পড়লে কৌতূহলী গ্রামবাসী তার বাড়িতে ভিড় করেন। ঘটনাটি জানানো হলে পুলিশ এসে গ্রেনেডটি জিম্মায় নেয়।


কৃষক আব্দুল আজিজ বলেন, মাটি খুঁড়তে গিয়েই গ্রেনেডটি দেখি। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় এই এলাকায় মুক্তিযোদ্ধারা অবস্থান করতেন। তাদের হাতে এরকম গ্রেনেড দেখেছি। সম্ভবত তখনকার সময়ের কোনো গ্রেনেডই মাটির নিচে পড়েছিল।


আদিতমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী আকবর বলেন, প্রাথমিকভাবে ধারণা করছি এটি মুক্তিযুদ্ধকালীন সময়ের গ্রেনেড। বহুদিন ধরে পরিত্যক্ত অবস্থায় মাটির নিচে ছিল। বিধি মোতাবেক গ্রেনেডটি ডিসপোজ করার প্রক্রিয়া চলছে। আপাতত থানায় নিরাপদে রাখা হয়েছে।


 এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

সম্পর্কিত খবর