সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
প্রচ্ছদ / রাজনীতি
রাজনীতি

ইসি সংলাপে জাপা-১৪ দল না ডাকার বিষয়ে যা বললেন রাশেদ খান

ইসি সংলাপে জাপা-১৪ দল না ডাকার বিষয়ে যা বললেন রাশেদ খান

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, জাতীয় পার্টি (জাপা) ও ১৪ দলকে নির্বাচন কমিশনের সংলাপে না ডাকার দাবি তারা আগে থেকেই স্মারকলিপি দিয়ে জানিয়ে ছিলেন।


বৃহস্পতিবার (২০ নভেম্বর) রাশেদ খান তার ফেসবুক পোস্টে জানান, রাজনৈতিক দলগুলোর সঙ্গে নির্বাচন কমিশনের সংলাপ শেষ হয়েছে। কিন্তু জাপা ও ১৪ দলকে সংলাপে না ডাকার বিষয়ে গণঅধিকার পরিষদ ছাড়া অন্য কোনো দলের সক্রিয় ভূমিকা তিনি দেখেননি।


তিনি আরও বলেন, গতকালও তিনি স্পষ্টভাবে জানিয়েছেন—জাপা ও ১৪ দলকে সংলাপে আনা হলে তা গণঅভ্যুত্থানের স্বার্থবিরোধী হবে। জনগণ নির্বাচন কমিশনকে ফ্যাসিবাদী শক্তির সঙ্গে আপোষ করার দায়িত্ব দেয়নি। মেরুদণ্ড সোজা রেখে গণঅভ্যুত্থানের পক্ষের শক্তি হিসেবে কাজ করতে হবে। অন্যথায় কঠোর আন্দোলনের উদ্যোগ নেওয়া হবে।


গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক দাবি করেন, জাপা ও ১৪ দলকে সংলাপ থেকে বাদ রাখার বিষয়টি গণঅধিকার পরিষদের অবস্থান ও চাপে প্রভাবিত।

সম্পর্কিত খবর