সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
প্রচ্ছদ / রাজনীতি
রাজনীতি

আসন সমঝোতার ভিত্তিতে নির্বাচনে যাবে জামায়াতসহ ৮ দল

আসন সমঝোতার ভিত্তিতে নির্বাচনে যাবে জামায়াতসহ ৮ দল

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আসন সমঝোতার ভিত্তিতে অংশ নেবে জামায়াতে ইসলামীসহ আট দল।  বুধবার (১৯ নভেম্বর) রাতে গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ। তিনি বলেন, ‘আমরা (আট দল) এতদিন একসঙ্গে আন্দোলন করেছি। আমরা এখন নিজেরা সমঝোতার ভিত্তিতে নির্বাচনে অংশ নেব।’


নির্বাচন আসন বন্টন কীভাবে হবে প্রশ্নে আযাদ বলেন, ‘বৈঠক হয়েছে, সেখানে নীতিগত সিদ্ধান্ত হয়েছে। কে কোন আসন থেকে নির্বাচন করবে এবং কারা কতগুলো আসনে করবে- এ নিয়ে আলোচনা হয়নি।’

বুধবার সংবাদ সম্মেলনে কথা বলছিলেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।

এর আগে বুধবার (১৯ নভেম্বর) এক সংবাদ সম্মেলন থেকে আট দলের নতুন কর্মসূচি ঘোষণার সময়ও বিষয়টি উল্লেখ করেন এই জামায়াত নেতা। আট দলের বাইরে আরেও দল আসবে কি না, সে বিষয়ে আলোচনা চলছে বলে জানান তিনি।


এদিনের সংবাদ সম্মেলনে জাতীয় নির্বাচনের আগেই গণভোট আয়োজনের দাবিতে নিজেদের অনড় অবস্থানের কথা জানায় যুগপৎ আন্দোলনে থাকা আট দল।


নির্বাচনের আগে গণভোট আয়োজন ও লেভেল প্লেয়িং ফিল্ড তৈরিসহ অন্যান্য দাবিতে যৌথ উদ্যোগে তারা আগামী ৩০ নভেম্বর থেকে ৬ ডিসেম্বর পর্যন্ত ঢাকা বাদে অন্য বিভাগীয় শহরগুলোতে সমাবেশ আয়োজন করার কথা জানিয়েছে।


গত ১৮ সেপ্টেম্বর থেকে পাঁচ দফা দাবিতে যুগপৎ আন্দোলন চালিয়ে আসছে আট দল। এর আগে ঢাকায় যৌথ সমাবেশসহ ছয় দফা দাবিতে দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করেছে তারা। এবার সপ্তম দফার কর্মসূচি ঘোষণা করল দলগুলো।


সূত্র: বিবিসি বাংলা

সম্পর্কিত খবর