সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
প্রচ্ছদ / আইন আদালত
আইন আদালত

রাজশাহীতে জজের ছেলে হত্যা মামলার প্রধান আসামি ফের রিমান্ডে

রাজশাহীতে জজের ছেলে হত্যা মামলার প্রধান  আসামি ফের রিমান্ডে

রাজশাহী মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের ছেলে তাওসিফ রহমান (১৭) হত্যা মামলার আসামি লিমন মিয়ার (৩৪) পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৫–এর বিচারক মো. আশিকুর রহমান এ আদেশ দেন।


গত ১৫ নভেম্বর লিমন মিয়াকে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা সাতদিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত পাঁচদিনের রিমান্ড দেন। সেই রিমান্ড শেষে বৃহস্পতিবার বেলা তিনটার দিকে তাকে আবার আদালতে হাজির করা হয়।


আদালত সূত্র জানায়, আসামি লিমন মিয়ার পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। রাষ্ট্রপক্ষে শুনানি করেন আদালতের কৌঁশলী আলী আশরাফ মাসুম। প্রায় পাঁচ মিনিটের সংক্ষিপ্ত শুনানি শেষে বিচারক রিমান্ডের আদেশ দেন।


রাজশাহী নগর পুলিশের আদালত পরিদর্শক আব্দুর রফিক উত্তরভূমিকে জানান, রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হবিবুর রহমান আলোচিত এ মামলার তদন্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পেয়েছেন। তিনি নিজে লিমনকে আদালতে হাজির করে সাতদিনের রিমান্ড আবেদন করেন। আদালত পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করায় আসামিকে ফের থানায় নেওয়া হয়েছে।


গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বাসিন্দা লিমন মিয়া দীর্ঘদিন ধরে বিচারক মোহাম্মদ আব্দুর রহমানের পরিবারের কাছ থেকে আর্থিক সহযোগিতা পেতেন। কিন্তু তা বন্ধ হয়ে গেলে ক্ষুব্ধ হয়ে তিনি গত ১৩ নভেম্বর রাজশাহী নগরের ডাবতলায় বিচারকের ভাড়া বাসায় গিয়ে তাওসিফকে হত্যা করেন বলে অভিযোগ ওঠে। এ সময় বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসীকে (৪৪) হত্যার চেষ্টা করা হয়। সেদিন লিমন মিয়াও আহত হন।

সম্পর্কিত খবর