সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
প্রচ্ছদ / জাতীয়
জাতীয়

আ.লীগের জন্মস্থান ‘রোজ গার্ডেন’ কিনে বিপুল টাকা ক্ষতি তদন্তে দুদক

আ.লীগের জন্মস্থান ‘রোজ গার্ডেন’ কিনে বিপুল টাকা ক্ষতি তদন্তে দুদক

রাষ্ট্রের ৩৩২ কোটি টাকা খরচ করে পতিত আওয়ামী লীগের ‘জন্মস্থান’ খ্যাত রোজ গার্ডেন ক্রয়ের মাধ্যমে আর্থিক ক্ষতিসাধনের অভিযোগে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।


বুধবার (১৯ নভেম্বর) দুদক প্রধান কার্যালয়ের জনসংযোগ বিভাগের উপপরিচালক মো. আকতারুল ইসলাম এ তথ্য জানান।


জানা যায়, ১৯৩১ সালে ব্যবসায়ী ঋষিকেশ দাস ঢাকার টিকাটুলিতে প্রায় ২২ বিঘা জমির ওপর রোজ গার্ডেন প্রাসাদটি নির্মাণ করেন। পরে ১৯৩৬ সালে তিনি এটি বই ব্যবসায়ী খান বাহাদুর মৌলভী কাজী আব্দুর রশীদের কাছে বিক্রি করেন। 


প্রাসাদটির মালিকানা নেওয়ার পর রশীদ সেখানে একটি গ্রন্থাগার প্রতিষ্ঠা করেন, যা সে সময় ঢাকার সাহিত্যচর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।


১৯৪৯ সালের ২৩ জুন এই প্রাসাদেই পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় বলে ২০১৮ সালের তৎকালীন আওয়ামী লীগ সরকার রাষ্ট্রের প্রায় ৩৩২ কোটি টাকায় তাদের দলীয় ইতিহাসের সঙ্গে যুক্ত এ ভবনটি কিনে নেয়। যাতে রাষ্ট্রের বিপুল পরিমাণ অর্থের ক্ষতিসাধন হয়েছে বলে দুদক জানিয়েছে।

সম্পর্কিত খবর