সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
প্রচ্ছদ / আইন আদালত
আইন আদালত

বেনাপোলের মাদক ব্যবসায়ী কুদ্দুস আলী ১০ বছর কারাদণ্ড

বেনাপোলের মাদক ব্যবসায়ী কুদ্দুস আলী ১০  বছর কারাদণ্ড

বেনাপোলের ফেনসিডিলের মামলায়  মাদক ব্যবসায়ী কুদ্দুস আলীকে ১০ বছর সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দিয়েছেন যশোরের একটি আদালত। মঙ্গলবার বিশেষ দায়রা জজ ও বিশেষ জজ (জেলা ও দায়রা জজ) এস এম নূরুল ইসলাম এক রায়ে এ সাজা দেন। সাজাপ্রাপ্ত কুদ্দুস আলী যশোরের শার্শা উপজেলায় মহিষাডাঙ্গা গ্রামের উত্তর পাড়ার আব্দুস সামাদের ছেলে।


মামলার অভিযোগে জানা গেছে, ২০২০ সালের ২৩ ফেব্রুয়ারি রাতে যশোরের ডিবি পুলিশ কুদ্দুসের বাড়িতে অভিযান চালায়। এ সময় কুদ্দুসকে আটক ও তার স্বীকারোক্তিতে ঘর তল্লাশি করে ৯৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় ডিবির এসআই আব্দুল মালেক বাদী হয়ে আটক কুদ্দুসের বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানায় মামলা করেন। মামলার তদন্ত শেষে আসামি কুদ্দুসকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন ডিবির তদন্তকারী কর্মকর্তা এসআই চন্দ্রকান্ত গাইন।


দীর্ঘ সাক্ষ্যগ্রহণ শেষে আসামি কুদ্দুস আলীর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাকে ১০ বছর সশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন। সাজাপ্রাপ্ত কুদ্দুস আলী কারাগারে -আটক আছেন। 

সম্পর্কিত খবর