সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
প্রচ্ছদ / আইন আদালত
আইন আদালত

রাজশাহীতে হ্যাকার চক্রের মূল হতা গ্রেফতার

রাজশাহীতে হ্যাকার চক্রের মূল হতা গ্রেফতার

রাজশাহীতে ফেসবুক, মেসেঞ্জার, ইমো ও হোয়াটসঅ্যাপের এক হ্যাকারকে গ্রেপ্তার করেছে র‌্যাব। তার নাম নাজমুস সাকিব। মঙ্গলবার দুপুরে রাজশাহী নগরের রাজপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাব-৫ এর রাজশাহী সদর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল এ অভিযান চালায়।


র‌্যাব জানায়, নাজমুস সাকিব একটি সাইবার অপরাধ চক্রের সদস্য। চক্রের সদস্যরা ফেসবুক, মেসেঞ্জার, ইমো ও হোয়াটসঅ্যাপ আইডিতে বেআইনিভাবে প্রবেশ করে পাসওয়ার্ড পরিবর্তন করে ফেলে। এরপর আইডিগুলো নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে প্রতারণা মূলকভাবে অর্থ আদায় করে।


সাইবার অপরাধের মাধ্যমে প্রতারণা চক্রের তদন্তে প্রাপ্ত আসামি হওয়ায় নাজমুস সাকিবকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে রাজধানীর পল্টন থানার একটি মামলায় গ্রেপ্তার করা হয়েছে।


প্রাথমিক জিজ্ঞাসাবাদের সাকিব অন্য পলাতক আসামিদের যোগসাজসে এ অপরাধে যুক্ত থাকার কথা স্বীকার করেছেন বলেও র‌্যাব জানিয়েছে।

সম্পর্কিত খবর