সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
প্রচ্ছদ / সারাদেশ
সারাদেশ

রাজশাহী সিটি কলেজে শিবির-ছাত্রদল হাতাহাতির ঘটনায় মানববন্ধন অনুষ্ঠিত

রাজশাহী সিটি কলেজে শিবির-ছাত্রদল হাতাহাতির ঘটনায় মানববন্ধন অনুষ্ঠিত

রাজশাহী সরকারি সিটি কলেজে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইসলামী ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে হাতাহাতির প্রতিবাদে মানববন্ধন করেছেন সাধারণ শিক্ষার্থীরা। বুধবার সকালে কলেজ চত্বরে অনুষ্ঠিত এ মানববন্ধনে সাধারণ শিক্ষার্থীরা অংশ নেন।




মানববন্ধনে শিক্ষার্থীরা জানান, আগের দিনের ঘটনার পর পুরো ক্যাম্পাসজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অনেক শিক্ষার্থী ভয়ে কলেজে আসেননি। তারা দ্রুত তদন্ত করে ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান। পাশাপাশি কলেজে শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনার আহ্বান জানান তারা।




উল্লেখ্য, মঙ্গলবার ইসলামী ছাত্রশিবিরের বহিরাগত কয়েকজন কলেজে প্রবেশের চেষ্টা করলে ছাত্রদলের নেতাকর্মীরা তাদের পরিচয়পত্র দেখতে চান। এ সময় দুই পক্ষের মধ্যে তর্ক-বিতর্কের একপর্যায়ে হাতাহাতি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সম্পর্কিত খবর