সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
প্রচ্ছদ / আইন আদালত
আইন আদালত

মুন্সীগঞ্জে মাদক সহ আটক ৩

মুন্সীগঞ্জে মাদক সহ আটক ৩

জেলায় পদ্মাসেতু উত্তর থানা এলাকা থেকে চারশ’ বোতল নিষিদ্ধ মাদক ফেন্সিডিল সহ শমসের আলী (৩২), মো. রানা (৩৮) এবং অছির উদ্দিন (৪০) কে আটক করেছে গোয়েন্দা পুলিশ।


মঙ্গলবার দিবাগত বুধবার রাত ২ টায় পদ্মা সেতু উত্তর থানা এলাকায় খানবাড়ী সিএনজি স্ট্যান্ডে অভিযানকালে তাদেরকে আটক করা হয়। 


আটক শমসের আলী ঢাকা জেলার কামরাঙ্গিচর থানা এলাকার আসাদুল্লার ছেলে। অন্যদিকে, আটক মো. রানা শরীয়তপুর জেলার জাজিরা থানার আমিন উদ্দিনের ছেলে এবং অছির উদ্দিন ঝিনাইদহ জেলার মহেশপুর থানার জয়নাল উদ্দিনের ছেলে।


মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) কাজী হুমায়ুন রশীদ বিষয়টি নিশ্চিত করেছেন। 


পুলিশ সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে জেলার গোয়েন্দা পুলিশ মঙ্গলবার দিবাগত রাত ২ টায় পদ্মা সেতু উত্তর থানা এলাকায় খানবাড়ী সিএনজি স্ট্যান্ডে অভিযান পরিচালনা করে। অভিযানকালে পুলিশ আটককৃত আসামীদের নিকট থেকে চারশ’ বোতল নিষিদ্ধ মাদক ফেন্সিডিল জব্দ করে।


পদ্মা সেতু উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  মো. রুবেল হোসেন জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

সম্পর্কিত খবর