সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
প্রচ্ছদ / বিশ্ব
বিশ্ব

লেবাননে ইসরাইলি হামলায় নিহত ২

লেবাননে ইসরাইলি হামলায় নিহত ২
ইসরাইলি সেনাবাহিনী আজ বুধবার জানিয়েছে, তারা লেবাননের দক্ষিণাঞ্চলে গতকাল মঙ্গলবার হামলা চালিয়ে দুই হিজবুল্লাহ সদস্যকে হত্যা করেছে।

জেরুজালেম থেকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, যুদ্ধবিরতি সত্ত্বেও লেবাননের দক্ষিণে বারবার হামলা চালিয়ে আসছে ইসরাইল।

সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, মঙ্গলবার তারা দক্ষিণ লেবাননের বিনতে জেবেইল এবং ব্লিদা এলাকায় হামলা চালিয়ে দুই হিজবুল্লাহ সদস্যকে হত্যা করেছে।

বিবৃতিতে আরো বলা হয়েছে, বিনতে জেবেইলে নিহত হিজবুল্লাহ সদস্য গোষ্ঠীটির সামরিক সক্ষমতা পুনর্গঠনে সম্পৃক্ত ছিল। ইসরাইলের সঙ্গে সাম্প্রতিক যুদ্ধের ফলে মারাত্মকভাবে দুর্বল হয়ে পড়েছে গোষ্ঠীটি।

আরো জানানো হয়, ব্লিদায় নিহত হিজবুল্লাহ সদস্য ইসরাইলি সামরিক বাহিনী সম্পর্কে গোয়েন্দা তথ্য সংগ্রহ করছিল।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গতকাল মঙ্গলবার রাতে দক্ষিণ লেবাননের আইন আল-হিলওয়েহ ক্যাম্পে ইসরাইলি হামলায় কমপক্ষে ১৩ জন নিহত হওয়ার একদিন পর ইসরাইলি সেনাবাহিনীর এই ঘোষণা এলো।

তবে, ইসরাইলি সেনাবাহিনীর দাবি— তারা ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের একটি প্রশিক্ষণ কম্পাউন্ড লক্ষ্য করে হামলা চালিয়েছে।

অন্যদিকে লেবাননের ফিলিস্তিনি শিবিরে কোনো সামরিক স্থাপনা থাকার কথা অস্বীকার করেছে হামাস এবং ইসরাইলি দাবিকে মিথ্যা হিসেবে উড়িয়ে দিয়েছে তারা।

সম্পর্কিত খবর