সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
প্রচ্ছদ / সারাদেশ
সারাদেশ

ঝালকাঠিতে পুলিশের নির্বাচনী প্রশিক্ষণ কর্মশালা

ঝালকাঠিতে পুলিশের নির্বাচনী প্রশিক্ষণ কর্মশালা

ঝালকাঠিতে নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত ১১তম ব্যাচের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জেলা পুলিশের আয়োজনে গতকাল মঙ্গলবার সকাল ১১টায় এ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়।


পুলিশ সুপার তার বক্তব্যে নির্বাচনকালীন আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, ভোটাধিকার সুরক্ষা এবং নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের দিকগুলো সম্পর্কে বাস্তব শিক্ষা গ্রহণের উপর গুরুত্ব আরোপ করেন।


তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্নের লক্ষ্যে নির্বাচনী কার্যক্রমের অংশ হিসেবে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।


এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ সাইফুল ইসলামসহ জেলা পুলিশের অন্যান্য পদমর্যাদার কর্মকর্তা ও ফোর্স উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর