সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
প্রচ্ছদ / আইন আদালত
আইন আদালত

কুয়াকাটায় মাদক বিরোধী অভিযানে দুই ব্যক্তির কারাদণ্ড

কুয়াকাটায় মাদক বিরোধী অভিযানে দুই ব্যক্তির কারাদণ্ড

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারার অধীনে গাঁজা সেবনের অভিযোগে কুয়াকাটা টার্মিনাল এলাকা থেকে দুই ব্যক্তিকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়। 


তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের ২১ দিন বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অনাদায়ে আরও ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন; সাগর পাটোয়ারী (৩৬) ও ফারুক হাওলাদার (৩৮)।


কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসিন সাদেক এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। 


আদালত সূত্রে জানা যায়, কুয়াকাটা টার্মিনাল এলাকায় গাঁজা সেবনের সময় স্থানীয়দের সন্দেহ হলে তাদের আটক করা হয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে তাদের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করে। আদালতে তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের দণ্ড দেওয়া হয়।


নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসিন সাদেক বলেন, কুয়াকাটাকে মাদকমুক্ত রাখতে নিয়মিত অভিযান চলছে। মাদকের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। আইন প্রয়োগের মাধ্যমে সমাজকে মাদকমুক্ত করতে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি।

সম্পর্কিত খবর