সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
প্রচ্ছদ / সারাদেশ
সারাদেশ

ঝিকরগাছায় সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী হতাহত

ঝিকরগাছায় সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী হতাহত

যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালী মঠবাড়ির মোড়ে সড়ক দুর্ঘটনায় স্বামী নিহত ও স্ত্রী আহত হয়েছেন। শনিবার রাত সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবক শার্শা উপজেলার বাগআঁচড়া বাঘুড়ি গ্রামের কবির হোসেনের ছেলে হাসান (২১)ও আহত স্ত্রী প্রিয়াংকা (১৯) বর্তমানে যশোর যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। স্থানীয় সূত্রে জানা যায়, হাসান তার স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে করে যশোর শহর থেকে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে গদখালী মঠবাড়ির মোড়ে পৌঁছালে তাদের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে দুজনই গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে অ্যাম্বুলেন্সে করে যশোর জেনারেল হাসপাতালে নেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক হাসানকে মৃত ঘোষণা করেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, আহত প্রিয়াংকার অবস্থা আশঙ্কামুক্ত। দুর্ঘটনাকারী ট্রাকটি পারিয়ে গেছে বলে জানিয়েছেন নাভারন হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মহাসিন।

সম্পর্কিত খবর