সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
প্রচ্ছদ / আইন আদালত
আইন আদালত

নগরে বোয়ালিয়া থানা পুলিশের অভিযানে ম্যাগাজিনসহ বিদেশি পিস্তল উদ্ধার

নগরে বোয়ালিয়া থানা পুলিশের অভিযানে ম্যাগাজিনসহ বিদেশি পিস্তল উদ্ধার

রাজশাহী নগরীর বোয়ালিয়া থানার অলোকার মোড় এলাকার গোপাল পঁচা পুকুরের পাড় হতে পরিত্যক্ত অবস্থায় একটি ম্যাগাজিনসহ পিস্তল উদ্ধার করেছে আরএমপি’র বোয়ালিয়া মডেল থানা পুলিশ।


ঘটনা সূত্রে জানা যায়, গত শনিবার দুপুরে আরএমপি’র বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ মো: আবুল কালাম আজাদ এর সার্বিক তত্ত্বাবধানে এসআই (নিঃ) গোলাম রসুল ও তার টিম থানা এলাকায় মোবাইল ডিউটি করছিল। এসময় তারা জানতে পারে বোয়ালিয়া মডেল থানার অলোকার এলাকার গোপাল পঁচা পুকুরের পাড়ে একটি অস্ত্র পড়ে আছে। মোবাইল টিমের ইনচার্জ তাৎক্ষণিক বিষয়টি বোয়ালিয়া থানার অফিসার ইনচার্জকে অবহিত করে।


উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে বোয়ালিয়া থানার অফিসার ইনচার্জসহ থানা পুলিশের ঐ টিম দুপুর ২টা ৩০ মিনিটে বোয়ালিয়া থানার অলোকার মোড় এলাকার গোপাল পঁচা পুকুরের পাড়ে অভিযান পরিচালনা করে পরিত্যক্ত অবস্থায় একটি ম্যাগাজিনসহ পিস্তল উদ্ধার করে যার গায়ে খোদাই করা MADE IN USA (অস্পষ্ট) লেখা রয়েছে।


পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সম্পর্কিত খবর