সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
প্রচ্ছদ / রাজনীতি
রাজনীতি

ইসলামী আন্দোলন ক্ষমতায় গেলে প্রত্যেক নাগরিকের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা হবে মুফতি ফয়জুল করিম

ইসলামী আন্দোলন ক্ষমতায় গেলে প্রত্যেক নাগরিকের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা হবে         মুফতি ফয়জুল করিম

ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমীর মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম বলেছেন, ইসলামী আন্দোলন ক্ষমতায় গেলে মারামারি-হানাহানি-কাটাকাটি কিছুই থাকবে না।  সাধারণ মানুষ যেখানে জানমালের নিরাপত্তা পাবে সেখানেই ভোট দেবে। হিন্দুরাও নিরাপত্তা যেখানে পাবে, সেখানেই ভোট দেবে। ইসলামী আন্দোলন ক্ষমতায় গেলে দেশের প্রত্যেক নাগরিকের জানমালের নিরাপত্তা রাষ্ট্রীয়ভাবে নিশ্চিত করা হবে। তিনি আরও বলেন ৫৪ বছরে যে বাংলাদেশে উন্নয়ন হয়নি, ইসলামী আন্দোলন ক্ষমতায় এলে সেই উন্নয়ন আগামী ৫/১০ বছরেই সম্ভব। আমাদের লক্ষ্য কেবল রাস্তা-ঘাট নির্মাণ নয়, ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা।

আজ শনিবার বিকাল ৪টায় লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার জিয়া অডিটরিয়ামে ইসলামী আন্দোলন বাংলাদেশ রামগঞ্জ উপজেলা শাখার নির্বাচনী প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইসলামী আন্দোলন রামগঞ্জ উপজেলা শাখার সভাপতি ডা. মুহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে এবং মাহমুদুল হাসানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা ইমতিয়াজ আলম, সাংগঠনিক সম্পাদক শাহ ইফতেখার তারিক, জেলা ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা দেলাওয়ার হোসাইন ও রামগঞ্জ আসনের সংসদ সদস্য প্রার্থী জাকির হোসাইন পাটোয়ারী প্রমূখ।


সম্পর্কিত খবর