সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
প্রচ্ছদ / আইন আদালত
আইন আদালত

যশোরের শার্শা দুই মাদক ব্যবসায়ীর ৫ বছর করে কারাদণ্ড

যশোরের শার্শা দুই মাদক ব্যবসায়ীর ৫ বছর করে কারাদণ্ড

গাঁজার মামলায় যশোরের  শার্শা উপজেলায়  দুই মাদক ব্যবসায়ীকে ৫ বছর করে সশ্রম কারাদণ্ড অর্থদণ্ডের আদেশ দিয়েছে যশোরের একটি আদালত। বুধবার বিশেষ দায়রা ও বিশেষ জজ (জেলা ও দায়রা জজ) এসএম নূরুল ইসলাম এক রায়ে এ সাজা দিয়েছেন। সাজাপ্রাপ্ত আসামিরা হলো, শার্শা উপজেলায়  শিকারপুর গ্রামের মৃত ইজ্জত আলীর ছেলে মফিজুর রহমান ও গোড়পাড়া গ্রামের উত্তরপাড়ার আলী হোসেন ওরফে ইয়াকুব আলীর ছেলে সাগর।


মামলার অভিযোগে জানা গেছে, ২০২০ সালের ১০ নভেম্বর রাতে শার্শার গোড়পাড়া ক্যাম্পের পুলিশ একঝালা গ্রামের জনৈক শুকুর আলীর বাড়ি সামনে থেকে দৌড়ে পালিয়ে যাওয়ার সময় মফিজুরকে একটি বস্তাসহ আটক ও সাগর বস্তা ফেলে পালিয়ে যায়। এ সময় দুইটি বস্তা তল্লাশি করে ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় এসআই এজাজুর রহমান বাদী হয়ে আটক দুইজনের বিরুদ্ধে শার্শা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। এ মামলার তদন্ত শেষে ওই দুইজনে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন তদন্তকারী কর্মকর্তা এসআই মোস্তাফিজুর রহমান।


দীর্ঘ সাক্ষী গ্রহণ শেসে আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক প্রত্যেককে ৫ বছর করে সশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ৬ মাস করে কারাদণ্ডের আদেশ দিয়েছেন।মফিজুর রহমান জেলে সাজাপ্রাপ্ত সাগর পলাতক রয়েছে।

সম্পর্কিত খবর