সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
প্রচ্ছদ / আইন আদালত
আইন আদালত

বেনাপোলে সোনার বারসহ আটক মনিরুজ্জামান রিমান্ডে

বেনাপোলে সোনার বারসহ আটক মনিরুজ্জামান রিমান্ডে

যশোরে প্রায় দুই কোটি টাকার সোনার বারসহ আটক মনিরুজ্জামানকে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল বুধবার পুলিশের চাওয়া পাঁচদিনের আবেদনের শুনানি শেষে বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাহবুবা শারমিন তাকে দুইদিনের রিমান্ড মঞ্জুর করেছেন। আসামি মনিরুজ্জামান বেনাপোলের পুটখালি গ্রামের উত্তরপাড়ার আব্দুল কাদেরের ছেলে।



আদালত সূত্রে জানা গেছে, গত ৮ অক্টোবর সকালে গোপন সংবাদের ভিত্তিতে শার্শা উপজেলার পুটখালী সীমান্তে অভিযান চালায় বিজিবি ক্যাম্পের একটি টহল দল। এসময় সেখান থেকে মনিরুজ্জামানকে নয়টি সোনার বারসহ আটক করা হয়।


যার আনুমানিক মূল্য এক কোটি ৮০ লাখ ৫২ হাজার ২৪১ টাকা। এই ঘটনায় শার্শা থানায় মামলা করা হয়। পরে আসামি মনিরুজ্জামানের পাঁচদিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেন তদন্ত কর্মকর্তা। বুধবার শুনানি শেষে তাকে দুইদিনের রিমান্ড মঞ্জুর করে।

সম্পর্কিত খবর