সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
প্রচ্ছদ / রাজনীতি
রাজনীতি

৫ দফা দাবিতে বাগমারা'য় জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল

৫ দফা দাবিতে বাগমারা'য় জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল

সারাদেশের ন্যায় রাজশাহীর বাগমারায় জুলাই সনদের আইনিভিত্তি ও পিআর পদ্ধতিতে নির্বাচন সহ ৫ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী বাগমারা উপজেলা শাখার আয়োজনে ভবানীগঞ্জ শিল্পকলা একাডেমিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমির মাস্টার কামরুজ্জামান হারুন। বিক্ষোভ সমাবেশে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী উপজেলা জামায়াতের নায়েবে আমির ডাক্তার আব্দুল বারী। উপজেলা জামায়াতের সেক্রেটারী সহকারী অধ্যাপক অহিদুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজশাহী জেলা জামায়াতের শূরা ও কর্মপরিষদ সদস্য মাস্টার আব্দুল আহাদ কবিরাজ। বিক্ষোভ সমাবেশে উপজেলা জামায়াত ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিক্ষোভ সমাবেশ শেষে গোডাউন মোড় থেকে উপজেলা সদরের প্রধান প্রধান রাস্তায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। উক্ত মিছিলে উপজেলার বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার নেতাকর্মী অংশগ্রহণ করে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে, ১. জুলাই সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করা। ২. আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা। ৩. অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সকলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা। ৪. ফ্যাসিস্ট সরকারের সকল জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা। ৫. স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।

সম্পর্কিত খবর