সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
প্রচ্ছদ / আইন আদালত
আইন আদালত

রাজশাহীতে পর্নোগ্রাফি মামলায় আটক : ৩

রাজশাহীতে পর্নোগ্রাফি মামলায় আটক  : ৩

রাজশাহীতে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ২০১২ ও দণ্ডবিধির বিভিন্ন ধারায় দায়ের করা মামলায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৩ সেপ্টেম্বর) বোয়ালিয়া মডেল থানায় মামলা দায়েরের পর অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।


জানা যায়, দণ্ডবিধি ১৮৬০ এর ধারা ৩২৩, ৩৪২, ৩৮৫, ৫০৬ ও ৩৪ এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ২০১২ এর ৮(২) ধারায় মামলাটি দায়ের করা হয়েছে।


গ্রেফতারকৃত আসামিরা হলেন, নওগাঁ জেলার পার নওগাঁর মোঃ কায়সার আলীর ছেলে আপেল আহমেদ ওরফে হৃদয় (২৮) ও তার স্ত্রী তানজিলা খাতুন ওরফে তমা (২৪) এবং রাজশাহীর বোয়ালিয়া থানার তালাইমারি এলাকার মোঃ রাকিবুল হাসান রনি ওরফে সরোয়ার হোসেন রনির স্ত্রী মোছাঃ সাদিয়া আক্তার সোনিয়া (২৪) ।


পুলিশ জানায়, গ্রেফতারের পর আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

সম্পর্কিত খবর