সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
প্রচ্ছদ / রাজনীতি
রাজনীতি

জামালপুরে গন অধিকার পরিষদের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে

জামালপুরে গন অধিকার পরিষদের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে

জামালপুর সরিষাবাড়িতে ডাকসুর সাবেক ভিপি ও গণধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর সহ নেতাকর্মীদের ওপর হামলাকারীদের বিচার ও জাতীয় পার্টির সহ ১৪ দলের রাজনীতি নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে ।


শনিবার বিকেলে উক্ত বিক্ষোভ মিছিল ও মানববন্ধনের আয়োজন করেন গণ অধিকার পরিষদ পিংনা ইউনিয়ন শাখা । এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং স্বাগত বক্তব্য রাখেন , জামালপুর জেলা গন অধিকার পরিষদের সভাপতি মোঃ ইকবাল হোসেন এবং সঞ্চালনায় ছিলেন মোঃ জাহাঙ্গীর আলম যুগ্ন সদস্য সচিব উপজেলা গন অধিকার পরিষদ ।


উক্ত বিক্ষোভ মিছিলটি পিংনা হাই স্কুল মাঠ থেকে শুরু করে পিংনা গরুর হাট হয়ে পিংনা ইউনিয়ন পরিষদ সংলগ্ন কেন্দ্রীয় মসজিদ মোড়ে শেষ হয় ।


 বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ময়মনসিংহ মহানগর ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোঃ রিফাতুজ্জামান রিফাত , মোঃ রাজু আহমেদ মোহর সিনিয়র সহ-সাংগঠনিক সম্পাদক জেলা গন অধিকার পরিষদ জামালপুর , মোঃ নাঈম ইসলাম সভাপতি সরিষাবাড়ী ছাত্র অধিকার পরিষদ , মোঃ রবিউল ইসলাম যুগ্ন আহবায়ক , মোঃ রফিকুল ইসলাম কার্যকরী সদস্য , মোঃ আরিয়ান আতিক যুগ্ন সদস্য সচিব  উপজেলা গণধিকার পরিষদ সহ ছাত্র ও গন অধিকার পরিষদের অঙ্গ ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ  ।


বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠানের সমাপনী বক্তব্য রাখেন সরিষাবাড়ি উপজেলা গন অধিকার পরিষদের আহবায়ক আল আমিন মিলু ।

সম্পর্কিত খবর