সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
প্রচ্ছদ / রাজনীতি
রাজনীতি

তাহেরপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

তাহেরপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলাদেশ  জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সারাদেশের ন্যায় রাজশাহীর  বাগমারার তাহেরপুর পৌরসভায়ও নানা আয়োজনের মধ্য  দিয়ে দিনটি উদযাপিত হয়েছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকাল ৫টায় তাহেরপুর  পৌর শহীদ মিনার চত্বরে এক সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা  হয়।

তাহেরপুর পৌর বিএনপির সভাপতি আবু নঈম সামসুর  রহমান মিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল আলীম  বাবু। এছাড়াও বক্তব্য প্রদান করেন, পৌর বিএনপির অঙ্গ ও সহযোগী  সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

বক্তারা বলেন, “বিএনপি সব সময়  জনগণের অধিকার প্রতিষ্ঠায় কাজ করেছে। গণতন্ত্র পুনরুদ্ধার  এবং দেশের মানুষের ভোটাধিকার রক্ষার আন্দোলনে আমরা ঐক্যবদ্ধ। তারা আরও বলেন,শহীদ প্রেসিডেন্ট  জিয়াউর রহমানের আদর্শ ও চেয়ারপারসন খালেদা  জিয়ার নেতৃত্ব এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিকনির্দেশনা অনুযায়ী  বিএনপিকে আরও শক্তিশালী করতে হবে।

এ সময় নেতৃবৃন্দ প্রতিষ্ঠাবার্ষিকীকে ঘিরে  দলীয় ঐক্য আরও সুদৃঢ় করার আহ্বান জানান এবং বর্তমান অন্তর্বর্তী  সরকারকে প্রচলিত নিয়মেই নির্বাচন আয়োজনের জন্য  দৃঢ় পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানান।

সমাবেশ শেষে বের হওয়া আনন্দ  র‍্যালিতে শত শত নেতাকর্মীদের রঙিন ফেস্টুন, ব্যানার ও পোস্টারে  র‍্যালি প্রাঙ্গণ উৎসবমুখর হয়ে ওঠে। তারা বিভিন্ন স্লোগান দিতে দিতে পৌরসভার প্রধান সড়ক প্রদক্ষিণ  করে পৌরসভার প্রাণকেন্দ্র হরিতলার মোড়ে এসে মিলিত  হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য প্রদান করেন তাহেরপুর পৌর বিএনপির  সভাপতি ও সাবেক মেয়র আবু নঈম মোঃ সামসুর রহমান মিন্টু।

আয়োজকরা  জানান, প্রতিষ্ঠাবার্ষিকীর এ কর্মসূচি শুধু আনন্দের নয়, বরং ভবিষ্যতে  দেশে আবারও গণতন্ত্র পুনপ্রতিষ্ঠার আন্দোলন-সংগ্রামে নতুন উদ্দীপনা যোগ  করবে।

সম্পর্কিত খবর