সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
প্রচ্ছদ / আইন আদালত
আইন আদালত

জামগড়ায় কিশোর গ্যাং এর অপহরণ, অস্ত্র-জাল টাকা ও দেহব্যবসার আলামতসহ চারজন গ্রেফতার

জামগড়ায় কিশোর গ্যাং এর অপহরণ, অস্ত্র-জাল টাকা ও দেহব্যবসার আলামতসহ চারজন গ্রেফতার

আজ রাত সাড়ে ১০টার দিকে জামগড়া মোড়ে এক দম্পতিকে প্রথমে উত্যক্ত এবং পরে অপহরণ করে নিয়ে যায় কিশোর গ্যাং এর কয়েকজন সদস্য। এলাকাবাসীর মাধ্যমে মব সন্ত্রাসের খবর পেয়ে জামগড়া আর্মি ক্যাম্পের যৌথ বাহিনী ও দহল পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায়। এসময় তিনজন কিশোর গ্যাং সদস্যকে ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয়।


গ্রেফতারকৃতদের দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী যৌথ বাহিনী জামগড়া চৌরাস্তার শরীফ চৌধুরীর বাসায় অভিযান চালায়। এসময় সেখানে বিপুল পরিমাণ নিষিদ্ধ দেশি অস্ত্র, চাইনিজ কুড়াল, স্টান গান, ৪টি সুইস নাইফ, ৭টি মেসেটে, জাল টাকা, অনৈতিক দেহ ব্যবসার আলামত এবং ওয়াকি-টকি সেট উদ্ধার করা হয়।


পরে পুলিশ উদ্ধারকৃত মালামাল জব্দ করে এবং গ্রেফতারকৃতদের থানায় হস্তান্তর করে। তবে অপহৃত দম্পতিকে সন্ত্রাসীরা ছেড়ে দিয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেলেও এখনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। পুলিশ ঘটনার বিস্তারিত তদন্ত চালাচ্ছে।


গ্রেফতারকৃত ব্যক্তিরা হলো—

১. রবিউল মুন্সি (৩৩), পিতা- আব্দুল রাজ্জাক, ঠিকানা- বাগমারা, রূপসা, খুলনা।

২. নাসির শেখ (২১), পিতা- আব্দুল শেখ, ঠিকানা- মধ্যপাড়া, গোপালপুর, টাংগাইল।

৩. শ্রী শভু কুমার, পিতা- শ্রী মানিক, ঠিকানা- ঘোষাই বাড়, ধনুট, বগুড়া।

৪. মো. জনি, পিতা- হোসেন শহীদ, ঠিকানা- ওলিপুর, ঘাটাইল, টাংগাইল।

সম্পর্কিত খবর