সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
প্রচ্ছদ / আইন আদালত
আইন আদালত

সালথায় ফেনসিডিল ও ইয়াবাসহ চার মাদক কারবারি গ্রেফতার

সালথায় ফেনসিডিল ও ইয়াবাসহ চার মাদক কারবারি গ্রেফতার

ফরিদপুরের সালথায় প্রক পৃথক দুটি অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ফেনসিডিল ও ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে - র‍্যাব ১০। এর একটি চৌকস দল। আজ বুধবার (২৭ আগস্ট) বিকালে উপজেলার সোনাপুর ইউনিয়নের চাঁদপুর হোগলাকান্দি এলাকায় অভিযান চালিয়ে ৫১ বোতল ফেনসিডিল ও ৭ পিস ইয়াবাসহ দুইজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, ফরিদপুর কোতোয়ালি থানার, শুভারামপুর এলাকার ফরহাদ হোসেনের ছেলে, মো' নিলয় ইসলাম তাসির (২২) ও জাহাঙ্গীর আলমের ছেলে মোঃ জামিল আহমেদ হযরত (২৪) এর আগে, মঙ্গলবার ভোররাতে একই এলাকায় আর একটি অভিযান চালিয়ে ৬৯ বোতল সাইনসিডিল সহ আরো ও দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতারা হলেন, কোতোয়ালি থানার কাপাসপুর তালতলা এলাকার নুরুজ্জামান মাঝির ছেলে মোঃ সাব্বির মাঝি (৩০) ও চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানার কয়া গ্রামের মৃত মহর আলী মুন্সির ছেলে মোঃ আমিনুল ইসলাম বুলবুল (৪২)। অভিযানে তাদের ব্যবহারিত একটি মোটরসাইকেল ও জব্দ করা হয়। 


ফরিদপুর  র‍্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) ও সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার এক এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, প্রাথমিক জিজ্ঞাসা বাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছে যে, তারা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল। গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। মাদক নির্মূলে  র‍্যাব -১০ এর অভিযান চলমান রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সম্পর্কিত খবর