সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
প্রচ্ছদ / সারাদেশ
সারাদেশ

সাংবাদিক আখিনুর আক্তারের উপর ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা

সাংবাদিক আখিনুর আক্তারের উপর ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা


কুমিল্লার দেবিদ্বার উপজেলার রাজমেহর গ্রামে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় হামলার শিকার হয়েছেন দৈনিক যুগান্তরের নারী সাংবাদিক আখিনুর আক্তার।


একজন সাংবাদিক যখন সমাজের ক্যান্সার মাদকের বিরুদ্ধে মুখ খোলেন, তখন তার পুরস্কার হয় হামলা, হুমকি, ভয়ভীতি। এ কেমন রাষ্ট্র? কাদের শাসনে চলছে এসব?


এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

সংশ্লিষ্ট মাদক ব্যবসায়ী, হামলাকারী ও তাদের আশ্রয়দাতাদের দ্রুত আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।

আমরা জানি, মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করলে মাদক সিন্ডিকেট ও তাদের দোসররা ভয়ঙ্কর হয়ে ওঠে। অনেক সময় প্রশাসনের একটি অংশও এই অপশক্তিকে রক্ষা করে। তারা প্রতিবাদীদের ফাঁসানোর চেষ্টা করে, হামলা চালায়, এমনকি খুন করতেও পিছপা হয় না।


এই অপরাধীরা সমাজের শত্রু। তাদেরকে কঠোরভাবে দমন করতে হবে। এই দায় রাষ্ট্রের, প্রশাসনের এবং আমাদের সকলের।


আখিনুর আক্তার শুধু একজন সাংবাদিক নন। 

তিনি একজন সাহসী নারী, যিনি সমাজের জন্য নিজের জীবন ঝুঁকিতে ফেলেছেন। আমরা তার পাশে আছি। আমরা প্রতিরোধ গড়বো। মাদকের বিরুদ্ধে প্রতিবাদকে দমন করতে দেওয়া যাবে না।

সম্পর্কিত খবর