সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
প্রচ্ছদ / সারাদেশ
সারাদেশ

ময়মনসিংহে র‌্যাব-১৪ এর উদ্যোগে হারানো ৬ মোবাইল ফোন মালিকের নিকট হস্তান্তর

ময়মনসিংহে র‌্যাব-১৪ এর উদ্যোগে হারানো ৬ মোবাইল ফোন মালিকের নিকট হস্তান্তর

ময়মনসিংহ র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১৪), ময়মনসিংহ এর উদ্যোগে হারানো ও ছিনতাইকৃত মোবাইল ফোন উদ্ধারে গঠিত ‘Lost and Found Cell’ সম্প্রতি বিভিন্ন এলাকা থেকে উদ্ধার করা ৬টি মোবাইল ফোন প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করেছে।


শনিবার (২৪ আগস্ট ২০২৫) সকাল ১১টা ৩০ মিনিটে র‌্যাব-১৪, ময়মনসিংহের অধিনায়ক উদ্ধারকৃত মোবাইল ফোনগুলো আনুষ্ঠানিকভাবে মালিকদের হাতে তুলে দেন।


র‌্যাব-১৪ সূত্রে জানা যায়, তথ্য-প্রযুক্তির সহায়তায় ঢাকা মহানগরীর উত্তরা ১১ নম্বর সেক্টর ও গুলিস্তান, গাজীপুর জেলার শ্রীপুর, কিশোরগঞ্জ জেলার ভৈরব ও হোসেনপুর এবং ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানা এলাকা থেকে হারানো মোবাইল ফোনগুলো জিডি মূলে উদ্ধার করা হয়।


র‌্যাব-১৪ এর পক্ষ থেকে জানানো হয়েছে, হারানো ও ছিনতাইকৃত মোবাইল ফোন উদ্ধার, প্রকৃত মালিকের নিকট হস্তান্তর এবং এর সঙ্গে জড়িত চক্রকে শনাক্ত ও গ্রেফতারের লক্ষ্যে ‘Lost and Found Cell’ নিয়মিতভাবে কাজ করছে। এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে র‌্যাব জানিয়েছে।


সম্পর্কিত খবর