সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
প্রচ্ছদ / রাজনীতি
রাজনীতি

রাজশাহী আঞ্চলিক নির্বাচন কমিশনের সাথে বাংলাদেশ আমজনগণ পার্টির সৌজন্য সাক্ষাৎ

রাজশাহী আঞ্চলিক নির্বাচন কমিশনের সাথে বাংলাদেশ আমজনগণ পার্টির সৌজন্য সাক্ষাৎ

রাজশাহী আঞ্চলিক নির্বাচন কমিশনের সাথে বাংলাদেশ আমজনগণ পার্টির সৌজন্য সাক্ষাৎ করেছেন দলটির কেন্দ্র, জেলা, মহানগর পর্যায়ের নেতৃবৃন্দরা। মঙ্গলবার দুপুরে রাজশাহী জেলা নির্বাচন কমিশন কার্যালয়ে রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. দেলোয়ার হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ ও দলটির নিবন্ধন প্রক্রিয়ার বিষয়ে আলাপ করেন তারা। এছাড়াও দেশে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত নির্বাচন থাকবে কি-না সেই বিষয়েও আলোচনা করেন তারা। 


নির্বাচন কমিশনারের সাথে আলাপকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ আমজনগণ পার্টির জেলার আহ্বায়ক মো. আকরাম আলী ও রাজশাহী জেলার সদস্য সচিব মো. আলাউদ্দিন মন্ডল সহ জেলা ও উপজেলার নেতৃবৃন্দ।  


আলাপ শেষে রাজশাহী জেলা শাখার আহ্বায়ক মো. আকরাম আলী বলেন, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা আমাদের সঙ্গে খুব সুন্দরভাবে কথা বলেছেন এবং নিবন্ধন প্রক্রিয়ার বিষয়ে ভালো গাইডলাইন দিয়েছেন। আর আমরা আগামী নির্বাচনে অংশ নিতে আম জনতার জন্য কাজ করার লক্ষ্যে কাজ করছি। 


আগামী নির্বাচনে ভালো অবস্থানে থাকবেন বলে আশা ব্যক্ত করেছেন বাংলাদেশ আমজনগণ পার্টির রাজশাহী জেলার সদস্য সচিব মো. আলাউদ্দিন মন্ডল। তিনি বলেন, আমাদের পার্টির আহ্বায়ক দেশে বেকার ও দূর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে কাজ করছেন। তার উদ্দেশ্য বাস্তবায়নে আমরা বদ্ধ পরিকর।


এ সময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কমিটির সদস্য নুরুল ইসলাম নয়ন, মোস্তাফিজুর রহমান, পবা উপজেলার আহ্বায়ক শহিদুল ইসলাম নাইস, সদস্য সচিব মোছা. হেলালী খাতুন নাইস, মোহনপুর উপজেলার আহ্বায়ক ইউসুফ আলী, সদস্য সচিব ফজলু শেখ, রুবেল হোসেন, মো. আব্দুল্লাহ, মো. সহোল রানা ও মো. ইসাহাক আলী পিন্টু সহ প্রমুখ।

সম্পর্কিত খবর