সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
প্রচ্ছদ / অপরাধ
অপরাধ

ঢাকা থেকে ১৯ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

ঢাকা থেকে ১৯ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার


অস্ত্র ও মারামারি মামলায় দীর্ঘ ১৯ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি আরিফ আলীকে (৩১) ঢাকা থেকে গ্রেপ্তার করেছে শিবগঞ্জ থানা পুলিশ। মঙ্গলবার দুপুরে তাকে চাঁপাইনবাবগঞ্জ আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে সোমবার রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌর এলাকার জালমাছমারী মহল্লার সোহবুল হকের ছেলে। শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেলে ঢাকার মোহাম্মদপুর এলাকায় অভিযান চালায় শিবগঞ্জ থানা পুলিশ। এসময় এসআই জাহাঙ্গীর আলমের নেতৃত্বে এএসআই মশিউদ্দিন ও এএসআই স্বপন কুমারসহ একদল পুলিশ তাকে গ্রেপ্তার করে। তিনি আরও বলেন, অস্ত্র মামলায় ১৭ বছর ও মারামারি মামলায় ২ বছরের সাজাপ্রাপ্ত আসামি আরিফ। সে দীর্ঘদিন ধরে পলাতক ছিল। এছাড়া আরও চারটি জিআর মামলায় গ্রেপ্তারী পরোয়ানা রয়েছে তার বিরুদ্ধে।



সম্পর্কিত খবর