সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
প্রচ্ছদ / সারাদেশ
সারাদেশ

রাজশাহীতে নারী সাংবাদিকদের ডিজিটাল ও শারীরিক নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ

রাজশাহীতে নারী সাংবাদিকদের ডিজিটাল ও শারীরিক নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ

রাজশাহীতে নারী সাংবাদিকদের নিয়ে তিন দিনব্যাপী ডিজিটাল ও শারীরিক নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ শীর্ষক কর্মশালা শুরু হয়েছে। ইউনেস্কো-আইপিডিসির সহায়তায় নিউজ নেটওয়ার্ক এই কর্মসূচির আয়োজন করেছে।

সোমবার সকাল থেকে রাজশাহীর কাজীহাটা এলাকায় এনজিও ফোরামের সম্মেলন কক্ষে এ কর্মশালা শুরু হয়। কর্মশালা শেষ হবে আগামী বুধবার (২০ আগস্ট)। সোমবার কর্মশালার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) টুকটুক তালুকদার।

এ সময় নিউজ নেটওয়ার্কের সম্পাদক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. শহীদুজ্জামান, নিউজ নেটওয়ার্কের প্রোগ্রাম বিশেষজ্ঞ রেজাউল করিম এবং রাজশাহীর জ্যেষ্ঠ সাংবাদিক আবুল কালাম মুহম্মদ আজাদ উপস্থিত ছিলেন।

দিনভর সেশান পরিচালনা করেন জ্যেষ্ঠ সাংবাদিক ও নিউজ নেটওয়ার্কের প্রশিক্ষণ সমন্বয়কারী প্রশিক্ষক জিয়াউর রহমান।

প্রথম দিন সাংবাদিকতার নীতিশাস্ত্র, মানসম্মত প্রতিবেদন তৈরি, নারী সাংবাদিকদের শারীরিক নিরাপত্তা, ঝুঁকি মূল্যায়ন ও ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ে আলোচনা হয়। শেষে অংশগ্রহণকারীদের দুটি দলে ভাগ করে দলগত কাজে সারাদিনের কর্মশালার মূল্যায়ণ করা হয়।

সম্পর্কিত খবর