সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
প্রচ্ছদ / জাতীয়
জাতীয়

কালাইয়ে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ উদযাপন

কালাইয়ে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ উদযাপন



জয়পুরহাটের কালাই উপজেলায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


মঙ্গলবার (১২ আগস্ট) সকাল সাড়ে ১১টায় উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে উপজেলা চত্বর থেকে একটি র‍্যালি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা হলরুমে আলোচনা সভার আয়োজন করা হয়।


আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আমিনুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব শামিমা আক্তার জাহান।


বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মো. ইফতেকার রহমান, কালাই থানার অফিসার ইনচার্জ মো. জাহিদ হাসান, উপজেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী এবং যুব উন্নয়নের সফল উদ্যোক্তারা।


অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় যুব সমাজসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। বক্তারা যুবসমাজকে দক্ষ ও স্বনির্ভর হিসেবে গড়ে তোলার আহ্বান জানান এবং জাতীয় উন্নয়নে তরুণদের সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্ব আরোপ করেন।

সম্পর্কিত খবর