সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
প্রচ্ছদ / জাতীয়
জাতীয়

দেশের সকল স্টেডিয়ামকে খেলাধুলার উপযোগী করা হবে: উপদেষ্টা আসিফ

দেশের সকল স্টেডিয়ামকে খেলাধুলার উপযোগী করা হবে: উপদেষ্টা আসিফ



যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, দেশের সকল স্টেডিয়ামকে খেলাধুলার উপযোগী হিসেবে গড়ে তোলা হবে। এবং যথাযথভাবে তার ব্যবহার নিশ্চিত করতে হবে।

শনিবার (৯ আগস্ট) সকাল সাড়ে ১০টায় শহরের কানাইখালী এলাকায় নাটোর সদর উপজেলাসহ ১৪টি মিনি স্টেডিয়ামের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।


উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব বলেন, শুধু স্টোডিয়াম উদ্ধোধন করে শেষ নয়, বরং তার যথাযথ ব্যবহারে সুনিশ্চিত করতে হবে। সব মিনি স্টোডিয়ামগুলো খেলাধুলার উপযোগী করে গড়ে তুলতে হবে। সারাদেশে প্রায় ১৫০টি মিনি স্টোডিয়ামের কাজ শেষ হয়েছে। বাকী উপজেলার কাজ শেষ করতে উদ্যোগ গ্রহণ করা হয়েছে। দেশের সকল উপজেলা মিনি স্টোডিয়াম করবে যুব ও ক্রীড়া মন্ত্রাণালয়। সেক্ষেত্রে কাজ শুরু করেছে মন্ত্রাণালয়।

অন্তবর্ত্তীকালীন সরকারের এ উপদেষ্টা আরও বলেন, এ মিনি স্টোডিয়ামগুলো আপনারা যথাযথ ব্যবহারের উপযোগিতা নিশ্চিত করবেন। এখান থেকে জাতীয় পর্যায়ের খেলোয়াররা উঠে আসবে। খেলাধুলার মধ্যে দিয়ে সমাজে মাদক ও অশুভ সবকিছু দূর হয়ে যাবে।

উদ্ধোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— যুব ও ক্রীড়া মন্ত্রালয়ের সচিব মো. মাহবুর-উল-আলম, নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন, পুলিশ সুপার আমজাদ হোসাইন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবুল হায়াত, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাহমুদা শারমিন নেলীসহ জেলার অন্যান্য কর্মকর্তারা।

সম্পর্কিত খবর