সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
প্রচ্ছদ / অপরাধ
অপরাধ

পাইকগাছায় শ্রমিক লীগ নেতা (মধু) সহ আটক-৪

পাইকগাছায় শ্রমিক লীগ নেতা (মধু) সহ আটক-৪

পাইকগাছা উপজেলা শ্রমিক লীগের নেতা শেখ মিথুন ওরফে মধুকে খুলনার সোনাডাঙ্গা বাস টার্মিনাল এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি থানার নাশকতা মামলার এজাহারভুক্ত আসামি বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। এছাড়া আরো তিন জন পরোয়ানাভুক্ত আসামিকে আটক করেছে থানা পুলিশ। 

শুক্রবার সকালে শেখ মধু সহ সকল আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


থানা সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৭ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে সোনাডাঙ্গা থানা পুলিশের সহায়তায় পাইকগাছা উপজেলার গদাইপুর ইউনিয়নের মেলেক পুরাইকাটি গ্রামের শেখ হাবিবুর রহমানের ছেলে শ্রমিক লীগ নেতা শেখ মিথুন মধু'কে আটক পূর্বক পাইকগাছা থানায় নিয়ে আসা হয়। মধু পাইকগাছা থানার নাশকতা মামলার এজাহার নামীয় আসামি, মামলা নং-৫।



অপরদিকে দিকে বৃহস্পতিবার রাতে উপজেলার চাঁদখালী ইউনিয়নের কাটাবুনিয়া গ্রামের প্রফুল্ল মন্ডলের ছেলে শংকর মন্ডল, মহাদেব মন্ডলের ছেলে নিরঞ্জন মন্ডল ও একই এলাকার নকুল মন্ডলের ছেলে রঞ্জন মন্ডল কে পরোয়ানাভুক্ত আসামি হওয়ায় আটক করে থানা পুলিশ। 


এ বিষয়ে পাইকগাছা থানার (ওসি তদন্ত) মোঃ ইদ্রিসুর রহমান জানান, শ্রমিক লীগ নেতা মধু সহ সকল আসামিদের শুক্রবার সকালে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

সম্পর্কিত খবর