সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
প্রচ্ছদ / সারাদেশ
সারাদেশ

নওগাঁর শাপাহার সীমান্ত দিয়ে ভারতে বসবাসকারী শিশু ও নারী ৪ জন বাংলাদেশী নাগরিককে পুশইন

নওগাঁর শাপাহার সীমান্ত দিয়ে ভারতে বসবাসকারী শিশু ও নারী ৪ জন বাংলাদেশী নাগরিককে পুশইন


নওগাঁর সীমান্ত দিয়ে ভারতে বসবাসকারী শিশু ও নারী ৪ জন বাংলাদেশী নাগরিককে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী  বিএসএফ। পুশইনের শিকার নাগরিকরা হচ্ছেন, নড়াইল জেলার উথলি গ্রামের মোঃ ইমদাদুল হকের স্ত্রী মোছাঃ হেনা খাতুন  (৩৮) এবং একই জেলার চাঁনপুর গ্রামের বালাম শিকদারের স্ত্রী মোছাঃ রুপালী খাতুন (৩৫) তার সন্তান মোছাঃ চাঁদনী (৮) ও আড়াই বছর বয়সী মোঃ রমজান। সাপাহার উপজেলার বামনপাড়া সীমান্তের মেইন পিলার ২৪৬/২ এস হতে আনুমানিক ৮শ' গজ বাংলাদেশের অভ্যন্তরে রসুলপুর গ্রামের জামে মসজিদের নিকট হতে ১৬ বিজিবি'র বামনপাড়া বিওপির টহল দলের সদস্যরা তাদের আটক করে সাপাহার থানায় সোপর্দ করেন। থানার অফিসার ইনচার্জ আব্দুল আজিজ বলেন, বিজিবি প্রাথমিকভাবে একটি সাধারণ ডায়েরি করেছে। তবে তাদের ব্যাপারে আইনানুগ ব্যাবস্থা গ্রহনের প্রস্তুতি চলছে বলেও জানিয়েছেন তিনি। আটককৃতরা বাংলাদেশী নাগরিক প্রায় ১০ বছর যাবত তারা কাজের সন্ধানে ভারতে গিয়ে ভারতে বসবাস করছিল বলে বিজিবি সদস্যরা জানিয়েছেন।



সম্পর্কিত খবর