সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
প্রচ্ছদ / অপরাধ
অপরাধ

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে ইউএনওর স্ত্রীর নাম ব্যবহার করে প্রতারণা

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে ইউএনওর স্ত্রীর নাম ব্যবহার করে প্রতারণা

কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলার নির্বাহী অফিসারের সহধর্মিণীর নাম ব্যবহার করে প্রতারণার অভিযোগ উঠেছে। সম্প্রতি কয়েকটি অজানা নম্বর থেকে বেশ কয়েকজনকে ফোন করে ইউএনওর স্ত্রী পরিচয় দিয়ে টাকা চাওয়ার চেষ্টা করছে, যা নিয়ে অত্র উপজেলার জনমনে উদ্বেগ সৃষ্টি হয়েছে।


এ প্রেক্ষিতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ৬ আগস্ট একটি সতর্কীকরণ বার্তা ভূরুঙ্গামারী উপজেলা প্রশাসনের ফেসবুক পেজে প্রকাশ করে বলা হয়

"সাম্প্রতিক সময়ে ইউএনও বা তাঁর সহধর্মিণীর নাম ব্যবহার করে বিভিন্ন নম্বর থেকে ফোন করে টাকা চাওয়ার ঘটনা ঘটছে। ইউএনও বা তাঁর সহধর্মিণী কখনোই কোনো অবস্থায় কারো কাছ থেকে টাকা চাননি। এটি একটি প্রতারক সিন্ডিকেট অভিনব কৌশলে ইউএনও মহোদয় ও তার স্ত্রীর সম্মান ক্ষুন্ন করে সাধারণ মানুষের কাছে ফায়দা হাসিলের চেষ্টা করছে।

কেউ এমন ফোন পেলে উপজেলা প্রশাসনকে অবহিত করবেন।

দয়া করে কোনো ধরনের আর্থিক লেনদেন করবেন না। সাধারণ জনগণ যাতে করে প্রতারণার স্বীকার না হন সেজন্য সকলকে সচেতন থাকার জন্য ভুরুঙ্গামারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সকলের প্রতি অনুরোধ জানান।

সম্পর্কিত খবর