সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
প্রচ্ছদ / সারাদেশ
সারাদেশ

৮মাস কারাভোগ শেষে ভারত থেকে দেশে ফিরল বাংলাদেশি দুই নারী

৮মাস কারাভোগ শেষে ভারত থেকে দেশে ফিরল বাংলাদেশি দুই নারী


কাজের সন্ধানে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে আটকের পর আট মাস কারাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দুই বাংলাদেশি নারী দেশে ফিরেছে।


বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে তাদেরকে হস্তান্তর করেন।


ফেরত আসা দুই নারী হলেন শিল্পী খানম (২৯) এবং রুকসানা খানম মিতা (২৩)। এরা গোপালগঞ্জ ও নড়াইল জেলার বাসিন্দা।


শিল্পি খানম জানান, তারা দালালের মাধ্যমে রাতের অন্ধকারে সীমান্ত পার হয়ে অবৈধভাবে ভারতের গোয়া প্রদেশে যান। সেখানে বাসা বাড়িতে কাজ করার সময় অবৈধ অনুপ্রবেশ এবং অবস্থান করার অভিযোগে ভারতীয় পুলিশ তাদের আটক করে আদালতে পাঠায়। আদালত ৮ মাসের সাজা দেয়। সাজা শেষে আজ দেশে ফিরলাম।


বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন মুন্সি জানান, ফেরত আসারা অবৈধ পথে ভারতে গিয়ে সে দেশের পুলিশের হাতে আটক হন। পরবর্তীতে দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যোগাযোগের মাধ্যমে বৃহস্পতিবার ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে তাদেরকে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেন। বেনাপোল ইমিগ্রেশন পুলিশ প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে এই দুই নারীকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করেন। পরবর্তীতে আইনি কার্যক্রম শেষে তাদের রাইটস যশোর নামের একটি মানবাধিকার সংস্থার হেফাজতে হস্তান্তর করা হবে।

সম্পর্কিত খবর