সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
প্রচ্ছদ / সারাদেশ
সারাদেশ

রাজশাহীর দুর্গাপুরে প্রিয় মুখ 'কণ্ঠশিল্পী' গামছা ডালিম বিদ্যুৎস্পৃষ্টে-নিহত

রাজশাহীর দুর্গাপুরে প্রিয় মুখ 'কণ্ঠশিল্পী' গামছা ডালিম বিদ্যুৎস্পৃষ্টে-নিহত

"কণ্ঠশিল্পী"তরিকুল ইসলাম ডালিম ওরফে  গামছা ডালিম (৩৬) বৈদ্যুতিক কাজ  করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মর্মান্তিকভাবে  মৃত্যুবরণ করেছেন।

বৃহস্পতিবার (৭ আগস্ট)  দুপুর ১২টার দিকে দুর্গাপুর উপজেলার শ্রীপুর গ্রামে একটি  গভীর নলকূপে বৈদ্যুতিক  সংযোগ মেরামতের সময় দুর্ঘটনাটি ঘটে।

তরিকুল ইসলাম  ডালিম রাজশাহীর দুর্গাপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের হরিপুর  গ্রামের আয়ুব আলীর  ছেলে। তিনি বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ)  দুর্গাপুর কার্যালয়ে সহকারী  ইলেকট্রিশিয়ান (মাস্টাররোল) পদে কর্মরত  ছিলেন।

ডালিমের মৃত্যুর খবর  নিশ্চিত করেছেন দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুরুল  হোদা।


নিহতের চাচা ও সমাজসেবক  সাইদুর রহমান জানান, বৃহস্পতিবার  শ্রীপুর গ্রামের একটি গভীর নলকূপে বৈদ্যুতিক সমস্যার  খবর পেয়ে ডালিম সেখানে যায়। কাজ  করার সময় লোহার মই বিদ্যুতের তারের সংস্পর্শে এলে সে  বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছিটকে পড়ে। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে  দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক  তাকে মৃত ঘোষণা করেন।

ডালিমের স্ত্রী ও দুটি ছোট  কন্যাসন্তান রয়েছে।তার অকাল  মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের মাতম।

প্রতিবেশী রঞ্জু  জানান, “ডালিম গান-বাজনায় দারুণ পারদর্শী ছিলেন। তিনি ‘বাউল  গামছা ডালিম’ নামে পরিচিত  ছিলেন। ছোটবেলা থেকেই গানের চর্চা করতেন এবং দেশের  বিভিন্ন গানের প্রতিযোগিতায় অংশগ্রহণ  করেছেন। বেসরকারি একাধিক টিভি চ্যানেলে গান পরিবেশন  করেছেন তিনি। আরটিভির  জনপ্রিয় রিয়েলিটি শো বাংলার গায়েন-এ তিনি ৩০তম  স্থান অর্জন করেছিলেন।

তাঁর অকাল মৃত্যুতে  শিল্পী সমাজ, সহকর্মী ও দুর্গাপুর  উপজেলাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে। এক প্রতিভাবান  শিল্পীর চলে যাওয়া দেশের সাংস্কৃতিক অঙ্গনের জন্য এক অপূরণীয়  ক্ষতি।

সম্পর্কিত খবর