ঢাকা উত্তরায় দিয়াবাড়ি মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান দুর্ঘটনায় সকল শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনায় দোয়া মাহফিল করেছেন বিএনপি ও অঙ্গস সহযোগী সংগঠন রাজশাহী মহানগর শাখার।
দোয়া মাহফিলটি রাজশাহী নগরীর নিউমার্কেট থিম ওমর প্লাজার দক্ষিনে ১৩ নং ওয়ার্ড বিএনপি'র কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন রবিউল আলম মিলু কাউন্সিলর ১৩ নম্বর ওয়ার্ড রাজশাহী মহানগর, মাইনুল হক হারু সিনিয়র সহ-সভাপতি রাজশাহী মহানগর যুবদল,
রকিবুল হক টফি যুগ্ন আহ্বায়ক রাজশাহী মহানগর যুবদল, মাহবুবুল আলম সানি আহ্বায়ক বোয়ালিয়া থানা পশ্চিম ছাত্রদল, হামজা ইবনে মমিন, তন্ময়, রাফি,ওসামা সহ নগরীর মতিহার থানা, রাজপাড়া থানা, শাহমখদুম থানা ও বোয়ালিয়া থানা বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের অসংখ্য নেতা কর্মীরা।