নওগাঁর মান্দায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আশু রোগমুক্তি,সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা, সাবেক এমপি মরহুম সামসুল আলম প্রামানিকসহ গণতান্ত্রিক আন্দোলনে নিহত সকল নেতৃবৃন্দের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলার নূরুল্যাবাদ ইউনিয়নের কালীগ্রাম কাচারি মাঠে ১০ নং নূরুল্যাবাদ ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন এবং রাজু মেম্বার কর্তৃক আয়োজিত এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় নূরুল্যাবাদ ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আবু তালেব এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, মান্দা উপজেলা বিএনপি’র আহবায়ক ও গণেশপুর ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম চৌধুরী (বাবুল),মান্দা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মকলেছুর রহমান মকে, প্রসাদপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক ও ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুল মতিন মন্ডল,নূরুল্যাবাদ ইউনিয়ন বিএনপি’র সভাপতি রফিকুল ইসলাম, সরদার সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন এবং নূরুল্যাবাদ ইউনিয়ন যুবদলের সভাপতি সাদেকুল ইসলাম প্রমূখ।
এসময় জেলা ছাত্রদলের সহ অর্থ বিষয়ক সম্পাদক আকিব জাওয়াদ চৌধুরী,১০ নং নূরুল্যাবাদ ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি বাবু কাজী,সাধারণ সম্পাদক মাফিজুর রহমান,সাংগঠনিক সম্পাদক মমতাজ আলী,৩নং ওয়ার্ড যুবদলের সভাপতি বাশির, সাধারণ সম্পাদক রহমান সহ বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।