বাংলাদেশ, রবিবার, এপ্রিল ১৯, ২০২৬

প্রসাদপুর ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল

স্বপ্নের বাংলাদেশ বার্তাকক্ষ

মাহবুবুজ্জামান সেতু,নওগাঁ প্রতিনিধি

published: 20 March, 2025, 10:32 PM

প্রসাদপুর ইউনিয়ন জামায়াতের  ইফতার মাহফিল

নওগাঁর মান্দায়  বাংলাদেশ জামায়াতে ইসলামী ৭নং প্রসাদপুর  ইউনিয়ন শাখার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 


বৃহস্পতিবার (২০ মার্চ) বিকেলে উপজেলার গোটগাড়ী শহীদ মামুন সরকারি হাইস্কুল ও কলেজ মাঠে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। 


বাংলাদেশ জামায়াতে ইসলামী ৭ নং প্রসাদপুর ইউনিয়ন শাখার আমীর মাওলানা মো: আব্দুস ছালামের সভাপতিত্বে দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ,বাংলাদেশ জামায়াতে ইসলামী নওগাঁ জেলা শাখার আমীর ও ৪৯-নওগাঁ ৪ (মান্দা) আসনে জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী খ.ম  আব্দুর রাকিব।  


বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন , সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুর রশিদ, নওগাঁ জেলার মাজলিসুল মোফাসসিরিন পরিষদের সভাপতি মাওলানা মোস্তফা আল আমিন, বাংলাদেশ জামায়াতে ইসলামী মান্দা উপজেলা শাখার আমীর আমিনুল ইসলাম ও সেক্রেটারী মোয়াজ্জেম হোসেন, মান্দা সদর ইউপি চেয়ারম্যান তোফাজ্জল হোসেন,উপজেলা জামায়াতের যুব বিভাগের সভাপতি মো: আব্দুল মালেক এবং উপজেলা ছাত্রশিবিরের সভাপতি রোমান ইসলাম প্রমূখ।

National