বাংলাদেশ, বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬

রাজারহাটে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী: প্রধান অতিথি কুড়িগ্রাম-২ আসনের এমপি ড. আতিক মুজাহিদ

কুড়িগ্রাম প্রতিনিধি

published: 22 March, 2026, 09:17 PM

রাজারহাটে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী: প্রধান অতিথি কুড়িগ্রাম-২ আসনের এমপি ড. আতিক মুজাহিদ

কুড়িগ্রামের রাজারহাটে উৎসবমুখর ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজারহাট উপজেলা শাখার উদ্যোগে এক ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। রোববার (২২ মার্চ) উপজেলা শাখা কার্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-২ আসনের মাননীয় সংসদ সদস্য ড. আতিক মুজাহিদ।

​মাওলানা কফিল উদ্দিন, আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজারহাট উপজেলা শাখার সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালিত হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা শাখার সেক্রেটারি অ্যাডভোকেট আম্মদ আলী।

​অনুষ্ঠানে বিশেষ আলোচক হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার সহকারী সেক্রেটারি অধ্যাপক শাহজালাল সবুজ। তিনি ঈদ-পরবর্তী সময়ে সামাজিক ঐক্য এবং নৈতিক সমাজ গঠনে ইসলামের ভূমিকা নিয়ে আলোচনা করেন।

​প্রধান অতিথির বক্তব্যে ড. আতিক মুজাহিদ বলেন, "ঈদের আনন্দ কেবল উৎসবের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি আমাদের পারস্পরিক সম্প্রীতি ও ভ্রাতৃত্বের শিক্ষা দেয়। কুড়িগ্রামের মানুষের সুখে-দুঃখে পাশে থেকে একটি ইনসাফ কায়েমের সমাজ গঠনে আমাদের সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে।"

​অনুষ্ঠানে রাজারহাট উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ সর্বস্তরের সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। একে অপরের সাথে কুশল বিনিময় ও ঈদ শুভেচ্ছা আদান-প্রদানের মাধ্যমে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। পরিশেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

National