বাংলাদেশ, রবিবার, এপ্রিল ১৯, ২০২৬

ন্যায় ও ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠা করতে দাঁড়িপাল্লাকে বিজয়ী করতে হবে

জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান
স্বপ্নের বাংলাদেশ বার্তাকক্ষ

এম এ হাই,সাঁথিয়া পাবনা

published: 06 February, 2026, 11:00 PM

ন্যায় ও ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠা করতে দাঁড়িপাল্লাকে বিজয়ী করতে হবে

ন্যায় ও ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠা করতে দাঁড়িপাল্লাকে বিজয়ী করতে হবে এবং এ দেশ থেকে জালেম পালিয়েছে জুলুম এখনও পালায়নি। শুক্রবার বিকেলে সাঁথিয়া হাই স্কুল মাঠে জামায়াতের নির্বাচনী জনসভায়  জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান উপরোক্ত কথাগুলো বলেন।


এ সময় সাঁথিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোখলেছুর রহমানের সভাপতিত্বে  সেক্রেটারি সহকারী অধ্যাপক আনিসুর রহমানের পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী মেজর (অব.) মঞ্জুর কাদের, সাঁথিয়ার দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন, জেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল গাফফার খান সহ বিভিন্ন পর্যায়ের নেতারা।


বক্তব্যে অধ্যাপক মুজিবুর রহমান বলেন, আওয়ামীলীগ, বিএনপি ও জাতীয় পার্টি বার বার দেশের ক্ষমতায় এসে দেশ পরিচালনা করেছেন। কিন্তু তারা আল্লাহর  আইন প্রতিষ্ঠা করেনি। দেশ পরিচালনার নামে গোলামি করেছে। মানুষের তৈরি মতবাদে দেশ পরিচালনা করেছেন। কিন্তু তারা দেশের শান্তি প্রতিষ্ঠা করতে পারেনী। জামায়াত দুটি কারণে এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে। একটি হলো-  গোলামি থেকে মুক্ত হয়ে  আজাদি প্রতিষ্ঠা। আরেকটি হলো- মানুষের তৈরি মতবাদের পরিবর্তে  আল্লাহর আইন প্রতিষ্ঠা করা।


জালেম পালিয়েছে জুলুম পালায়নি উল্লেখ করে তিনি বলেন,  যারা এদেশে জুলুম করতে পারে আগামী নির্বাচনে ব্যালট বিপ্লবের মাধ্যমে তাদের প্রতিহত করতে হবে। ন্যায় ও ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লাকে বিজয়ী করতে হবে। জামায়াত ক্ষমতায় গেলে নারীদের ৮ ঘন্টার বিপরীতে ৫ ঘন্টা কজের বিধান করবে। ৫ বছরের শিশু ও ৬০ বছরের বৃদ্ধের জন্য ফ্রি চিকিৎসা ব্যবস্থা বাস্তবায়ন করবে। এছাড়া শ্রমিকরা যেনো মজুরীর পাশাপাশি মালিকের লভ্যাংশের ১০ ভাগ শ্রমিকদের মধ্যে বন্টন করে দেয়া হবে। ন্যায় ও ইনসাফের মানবিক ও শান্তির দেশ গড়তে বাংলাদেশ জামাতে ইসলামী। 

 বিএনপি'র চেয়ারম্যান  তারেক রহমানকে ইঙ্গিত করে মেজর (অব.) মঞ্জুর কাদের বলেন, এক নেতা ইদানীং একটা শব্দ তার বক্তব্যে বলেন সেটি হলো 'গুপ্ত'। তিনি জানেন না ইতিহাসে যত বিপ্লব ঘটেছে এগুলো গুপ্ত সংগঠন ছাড়া সম্ভব হয়নি। এই গুপ্ত সংগঠনই ডাকসুতে ভুমিধ্বস বিজয় অর্জন করেছে। বিএনপির কোনো রাজনৈতিক স্থিতিশীলতা নেই। এর আগেও শেখ হাসিনাকে দেশে এনেছে বিএনপি। আবারও তাদের খায়েশ জেগেছে ওই হাসিনাকেই ফিরিয়ে আনার। এদের প্রতিহত করতে হবে। জাতীয়তাবাদ ও ইসলামি শাসন প্রতিষ্ঠায় দাঁড়িপাল্লাকে বিজয়ীকে করতে হবে।


ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন বলেন, জামায়াতের প্রয়াত আমীর শহিদ মাওলানা মতিউর রহমান নিজামীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তিনি যদি বেঁচে থাকতেন তবে আজ এই মাঠে তাঁর নির্বাচনী জনসভা হওয়াযর কথা। জামায়াত ক্ষমতায় গেলে  তিনি দেশের প্রধানমন্ত্রী হতেন। তাঁকে হত্যার জবাব দিতে হবে আগামী ১২ ফেব্রুয়ারি দাঁড়িপাল্লা প্রতীককে ভোট বিপ্লবের  মাধ্যমে । আমি যেন আমার পিতার অসমাপ্ত কাজকে সমাপ্ত করতে পারি। এদেশে ইসলাম প্রতিষ্ঠায় দাঁড়িপাল্লার বিজয়ের কোন বিকল্প নেই।

National