বাংলাদেশ, শনিবার, এপ্রিল ১৮, ২০২৬

তাহেরপুর ধানের শীষ বিজয়ের লক্ষে গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত

স্বপ্নের বাংলাদেশ বার্তাকক্ষ

তাহেরপুর ( রাজশাহী) প্রতিনিধি

published: 06 February, 2026, 03:48 AM

তাহেরপুর ধানের শীষ বিজয়ের লক্ষে গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত

রাজশাহীর তাহেরপুর পৌরসভায় ধানের শীষ বিজয়ের লক্ষে গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।  ০৪ ফেব্রুয়ারি বুধবার বিকেল পাঁচটায়  তাহেরপুর পৌরসভার ০২ নং ওয়ার্ড বিএনপি পৌর শহিদ মিনার চত্বরে এ পথসভার আয়োজনে করে। 


০২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি বাবুল কবিরাজের  সভাপতিত্বে পথসভায় প্রধান অতিথি ছিলেন রাজশাহী-৪ বাগমারা আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ডি এম জিয়াউর রহমান জিয়া। 

বিশেষ অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ডিন, ড. মোস্তাফিজুর রহমান মন্ডল, তাহেরপুর কলেজের অধ্যাপক সৎজিৎ রায় তোতা। 

সভায় বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি আ. ন.ম শামসুর রহমান মিন্টুর, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আলিম বাবু, উপজেলা কৃষকদলের আহবায়ক প্রভাষক আব্দুল জলিল সহ আরও অনেকে। 

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এ্যাড. নাসির উদ্দীন, জিসাস রাজশাহী  জেলা ( সাবেক)  সভাপতি নাসিম রেজা সুজন, পৌর যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক  জাহিদ হাসান প্রমুখ। 

 সাইদুর রহমান সরকারের নেতৃত্বে জাতীয় পার্টি থেকে প্রায় ২০ জন নেতা-কর্মী বিএনপিতে যোগদান করেন। তাঁদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। 

অন্যদিকে দিনব্যাপী গনিপুর ইউনিয়নের বিভিন্ন পাড়া-গ্রাম, তাহেরপুর পৌর সভার ১ নং ওয়ার্ডের ভাবনপুরে, ৩ নং ওয়ার্ডের জেলে পাড়ায়, ৫ নং ওয়ার্ডের জমলই এবং  জামগ্রাম মহল্লায় পথ সভা অনুষ্ঠিত হয়। 

তাহেরপুর পৌর এলাকায় সনাতনী ভোটারগণ স্বাধীনতার পক্ষের শক্তির পাশে থাকার প্রতিশ্রুতি দেন। সনাতনী ভোটাররা বিএনপির নেতৃবৃন্দের প্রতি তাঁদের সুদৃষ্টি কামনা করেন।

National

রাজনীতি আরোও দেখুন