বাংলাদেশ, শনিবার, এপ্রিল ১৮, ২০২৬

নওগাঁ-১ আসনে বিএনপি প্রার্থীকে শুভেচ্ছা জানিয়েছেন জামায়াত প্রার্থী

স্বপ্নের বাংলাদেশ বার্তাকক্ষ

ডিএম রাশেদ পোরশা নওগাঁ

published: 04 November, 2025, 11:07 PM

নওগাঁ-১ আসনে বিএনপি প্রার্থীকে শুভেচ্ছা জানিয়েছেন জামায়াত প্রার্থী

নওগাঁ-১ (পোরশা, সাপাহার, নিয়ামতপুর) আসনের বিএনপি মনোনিত প্রার্থী মো: মোস্তাফিজুর রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন একই আসনের জামায়াত মনোনিত প্রার্থী অধ্যক্ষ মো: মাহবুবুল আলম। সোমবার বিকালে প্রার্থীর নাম ঘোষণার পর পরই অধ্যক্ষ মাহবুবুল আলম তার নিজস্ব ফেসবুক প্রোফাইলে বিএনপি মনোনিত প্রার্থীর একটি ছবি দিয়ে লিখেছেন নওগাঁ-১ আসনে বিএনপির এমপি পদপ্রার্থী হিসাবে মনোনয়ন পাওয়ায় মোস্তাফিজুর রহমান ভাইকে অভিনন্দন। তার এই অভিনন্দন দেখে কমেন্টে প্রায় ২০০জনের অধিকাংশই লিখেছেন সম্প্রীতির এই রাজনীতি চলমান থাকুক।


National

রাজনীতি আরোও দেখুন