বেনাপোল প্রতিনিধি
দেশকে ইনসাফভিত্তিক ইসলামী কল্যাণ রাষ্ট্রে রূপান্তরিত করতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ৮৫যশোর -১ শার্শা আসনে জামায়াত মনোনীতপ্রার্থী করার, কেন্দ্রিয় কর্ম পরিষদ সদস্য, বাংলাদেশ জামায়াতে ইসলামী মাওলানা ও সাবেক সংসদ সদস্য মাওলানা আজীজুর রহমান।
সোমবার ০৩ নভেম্বর, বিকাল ৩ টার সময় জনাব মোঃ ইমামুল ইসলামের সভাপতিত্বে বেনাপোল সিনিয়র মহিলা মাদ্রাসা (সভাপতি বেনাপোল পৌরসভার ৩ নং ওয়ার্ড)প্রাঙ্গনে অনুষ্ঠিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।তিনি পাড়া মহল্লায় জামায়াতের মহিলা সংগঠনের তালিম সভার ও নারী ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট করার আহ্বান জানান।
তিনি আরও বলেন,৮৫ যশোর -১ শার্শা আসনে সংগঠন সর্বোচ্চ ব্যক্তিকে প্রার্থী করেছে। আমিরে জামায়াত কেবল দেশের নয়, আন্তর্জাতিক অঙ্গনেও বরেণ্য নেতা। তাকে নির্বাচিত করলে জনগণ তার যোগ্য নেতৃত্বের মাধ্যমে কুরআনভিত্তিক শাসন ও ইসলামী কল্যাণ রাষ্ট্রের স্বপ্ন বাস্তবায়নের পথে অগ্রসর হবে। সেই রাষ্ট্রে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের অধিকার সুরক্ষিত থাকবে এবং দেশ হবে ক্ষুধা-দারিদ্র্যমুক্ত।
নির্বাচন নিয়ে বক্তব্য রাখতে গিয়ে আজীজুর রহমান বলেন, সবার আগে দেশে নির্বাচনী পরিবেশ সৃষ্টি করতে হবে। প্রয়োজনে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড। ভোটচুরি, কেন্দ্র দখল, অবৈধ অর্থের ব্যবহারসহ অতীতের অপসংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। জনগণ আর ‘১০ হোন্ডা, ২০টা গুণ্ডা—নির্বাচন ঠাণ্ডা’ ধরনের নৈরাজ্য দেখতে চায় না। ‘আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব’—এই গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে হবে।
তিনি প্রচলিত নির্বাচন পদ্ধতির পরিবর্তে পিআর পদ্ধতিতে নির্বাচন আয়োজনের দাবি জানান এবং এ দাবি আদায়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকার আহ্বান জানান।পরে প্রার্থী বেনাপোল বাজারে নির্বাচনী গণসংযোগ করেন নেতা কর্মীদের নিয়ে।