বাংলাদেশ, রবিবার, এপ্রিল ১৯, ২০২৬

অধ্যাপক গোলাম রব্বানীর হাত ধরে ৩০ জন সনাতন ধর্মাবলম্বী জামায়াতে যোগদান

এম. শাহাবুদ্দিন

বিশেষ প্রতিনিধি মিঠাপুকুর

published: 25 October, 2025, 08:26 PM

অধ্যাপক গোলাম রব্বানীর হাত ধরে ৩০ জন সনাতন ধর্মাবলম্বী জামায়াতে যোগদান

শনিবার (২৫ অক্টোবর) রংপুর জেলা মিঠাপুকুর উপজেলার ১৫ নং বড় হযরতপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে ভোটার সমাবেশে ৩০ জন সনাতন ধর্মাবলম্বী বাংলাদেশ জামায়াত ইসলামীতে যোগ দান করেন।


এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী  অধ্যাপক গোলাম রব্বানী, আমির, রংপুর জেলা শাখা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা এনামুল হক, সেক্রেটারি, রংপুর জেলা শাখা। আরো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসাদুজ্জামান শিমুল, আমির, মিঠাপুকুর উপজেলা শাখা, আব্দুল জাহের নোমান, সভাপতি, শ্রমিক কল্যাণ ফেডারেশন, মিঠাপুকুর উপজেলা শাখা।

 উক্ত ভোটার সমাবেশ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ফজলুল হক, আমির, ১৫ নং ইউনিয়ন। 



 অধ্যাপক গোলাম রব্বানী বলেন ,নতুনদের অভিনন্দন জানিয়ে বলেন, “আমাদের রাজনীতি নীতি, আদর্শ ও ন্যায়ের ভিত্তিতে পরিচালিত হয়। আজকের এই সিদ্ধান্ত প্রমাণ করে, মানুষ আদর্শভিত্তিক রাজনীতির প্রতিই আস্থা রাখে।এলাকার সনাতন ধর্মাবলম্বী ৩০ জন সনাতন ধর্মাবলম্বী  ভাই একত্রিত হলেন ভিন্ন এক উদ্দেশ্যে রাজনীতিতে নতুন দিগন্তের খোঁজে।


 প্রধান অতিথি আরো বলেন,বিভিন্ন পেশা ও মতের মানুষের মাঝে জামায়াতের দাওয়াতি কার্যক্রম অব্যাহত আছে। আমাদের নেতাকর্মীরা প্রতিটি ঘরে ইসলামের দাওয়াত পৌঁছে দেবে।আমি এমপি নির্বাচিত হলে কোন বৈষম্য থাকবে না, মসজিদ, মন্দির,  রাস্তাঘাট,ইত্যাদি উন্নয়ন কার্যক্রম সংস্কার অব্যাহত থাকবে। আমি দুর্নীতি করবো না, দুর্নীতি করতে দিব না।সমানতালে মিঠাপুকুর উপজেলার উন্নয়ন সাধিত হবে ইনশাল্লাহ। 

 


যোগদানকৃত সনাতন ধর্মাবলম্বীরা বলেন, ন্যায়ভিত্তিক সমাজ গঠন এবং শান্তিপূর্ণ রাষ্ট্র প্রতিষ্ঠার প্রত্যাশায় তারা এই সিদ্ধান্ত নিয়েছেন। তাদের চোখেমুখে ভরসা আর আশার আলো।


অনুষ্ঠানে স্থানীয় নেতৃবৃন্দ ছাড়াও এলাকাবাসী উপস্থিত ছিলেন। সবাই মনে করেন, এই যোগদান ভবিষ্যতে এলাকার রাজনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।


মিঠাপুকুর রাজনীতির মাঠে নতুন এক অধ্যায়ের সূচনা হলো।

National